করিমগঞ্জ এর নামকরণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ

শুনেছিলাম করিমগঞ্জের উপর দিয়ে সিলেট যাওয়ার পথে করিমগঞ্জকে শ্রীভূমি বলে ভূষিত করেছিলেন সয়ং রবীন্দ্রনাথ এবং তাকে  শ্রদ্ধা জানিয় বর্তমান রাজ্য সরকার এই নাম পরিবর্তন করেন।জানিনা 
এটাকি শুধু শহরের নাম না জেলার ও নাম পরিবর্তন
হয়েছে। শুনলাম কোন এক সংস্থা দাবি করছেন 
এই নামও বদল করে জূবিন নগর করা হোক।আর
তা নাহলে তারা জোর আন্দোলনে নামবেন।আমার 
ক্ষুদ্র ঞ্জানে যতটুকু জানি এদেশে বিশিষ্ট জনের
নামে কোন শহর বা জেলা নাই ।জূবিন তো 
তুরাতে জন্মে ছিলেন ,তাই তুরাকেই জূবিন নগর 
করার প্রস্তাব দিন না।জূবিনতো শিলচরেও অনেক 
অনুষ্ঠান করেছেন তাহলে সেই শহরের এইনামে 
পরিবর্তন করার উদ্যোগ নিয়ে দেখুন না।
যে শহরের এগার জন বাংলা ভাষার জন্য শহিদ
হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিলচরের
নাম তো "শহিদ নগর" রাখা যায়।আমাদের যেমন 
কমলাপূর আছে আপনারা তেমন একমাত্র মেয়ে
শহিদ কমলা ভট্টাচার্যের নামে কমলাপূর বা 
কমলানগর রাখতে পারেন। 
আচ্ছা বরাকভেলিকে জূবিনভেলি করলে কেমন 
হয়। যতটুকু জানি জূবিনের আদি বাড়ি যোরহাট 
এবং তার খ্যাতি,বেড়ে উঠা সবই গৌহাটিতে।তাহলে
ওখানে কেন এমন একটি মহান প্রস্তাব নিয়ে কেউ আন্দোলনে যাচ্ছেন না ?

যাক, শুনেছিলাম করিমগঞ্জের লোকজন শহরের 
একটা রাস্তার নাম জূবিনের নামে করার ইচ্ছা প্রকাশ 
করেছেন। এটাই বাস্তব ।আশায় রইলাম ।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর