৮২ টি কোমা নিয়ে পরীক্ষায় নবম আদ্রিজা

৮২ কেমোর ধাক্কা সয়ে নবম অদ্রিজা

 কখনও ভোর দেখেছেন? না দেখলে অদ্রিজাকে দেখুন। আদ্রিজা রোজ ভোরে ওঠে। সামনে খোলা থাকে বইখাতা। সূর্যের সোনা ছড়তে তখনও দেরি। আদ্রিজার কি শীত-শীত করে? হয়তো করে। ৮২ টা কেমোথেরাপিতে ধ্বস্ত ওর শরীরের রাত ১০টার পরে জেগে থাকা বারণ। ডাক্তারবাবু পইপই করে বলে দেন, "সাবধানে থাকো খুব সাবধানে।" আদ্রিজা তাই ভোরেই পড়তে বসে। স্কুল না থাকলে সারা দুপুর পড়ে। যতই পারে শুয়ে নেয় দিনের আলোটুকু।
   লড়াই দেখেছেন? না দেখলে অদ্রিজাকে দেখুন। বেলঘরিয়ার মেয়ে, রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী অদ্রিজা গন। এ বারের তৃতীয় সিমেস্টার ৯৭.৩৭ শতাংশ নম্বর পেয়ে নবম হয়েছে ও। আপাতত অদ্রিতার কাছে গো-হারা হেরে গিয়েছে ছ'বছর আগে ওর রক্তে বাসা বাঁধা ক্যান্সার। ডাক্তারবাবুরা বলছেন, অদ্রিজা এখন সুস্থ। কিন্তু সাবধানে না চললে রোগ ফিরে আসতেও পারে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর