যমুনায় জল ঘোলা প্রধানমন্ত্রীর ছোট পুজো বাতিল
যমুনায় জলঘোলা, বাতিল প্রধানমন্ত্রীর ছট পুজো
যমুনায় জল ঘোলা। তাই তাতে আর ডুব দেওয়া আর হল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। করা হল না ছট পুজোও।
মাস ঘুরলেই বিহারে নির্বাচন। তাই যমুনার জলে ডুব দিয়ে ছট উংসবের শেষ সকালে, উদিত সূর্যকে অর্ঘ্য দেওয়ার পরিকল্পনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তত বিজেপির তরফে ঘরোয়া ভাবে সেই বার্তাই দেওয়া হচ্ছিল। তা হলে সম্ভবত প্রথমবার ছট পুজোয় অংশ নিতেন মোদী। যার মূল লক্ষ্য হত, বিহারবাসীকে বার্তা দেওয়া: 'আমি তোমাদেরই লোক '। সেই লক্ষ্যেই আজ শেষ দিনে উংসবকে বাড়তি মাত্রা দিতে এবং বিহারে কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে ভোরবেলায় যমুনায় ডুব দিয়ে ছট পুজো করার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন মোদী। ঠিক যে ভাবে এ বারে দুর্গাপূজোর সময়ে পশ্চিমবঙ্গে ভোটের কথা মাথায় রেখে মহাষ্টমীর দিন দিল্লির চিত্তরঞ্জন পার্কের কালী মন্দির সোসাইটির পুজোর আরতি করতে দেখা গিয়েছিল তাঁকে।
Comments
Post a Comment