বিজনীতে বিজয়া সম্মেলন ও শারদ সম্মান
বিজনীতে বিজয়া সম্মেলন ও শারদ সম্মান -২০২৫ প্রদাণ
নয়া ঠাহর সংবাদদাতা
নয়া ঠাহর, বিজনী, ৫ অক্টোবর
আজ সারা বিটিআর বাঙালী যুব ছাত্র ফেডারেশন বিজনী আঞ্চলিক কমিটির উদ্যোগে বিজনী বড়ো কালিবাড়ীস্থিত তরুণ দত্ত ভবনে "বিজয়া সম্মেলন ও শারদ সম্মান -২০২৫" শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত বিজয়া সম্মেলনে বিজনীর সেরা দশম পূজো কমিটিকে শারদ সম্মান প্রদাণ করা হয়। শারদ সম্মান হিসাবে কমিটি গুলোর হাতে তুলে দেওয়া হয় একটি ট্রফি, শারদ সম্মান পত্র, উত্তরীয় এবং 'অস্তিত্ব' নামক গ্রন্থ।
একই অনুষ্ঠানে বিজনী, বিষ্ণুপর, অক্সিগুড়ী-বল্লামগুড়ী অঞ্চলের পুরানো পূজা কমিটি, যার মধ্যে একটি ভারত স্বাধীনতার পূর্বের, সেই ত্রয়ী শারদোৎসব কমিটিকেও "শারদ ঐতিহ্য সম্মান-২০২৫" পুরষ্কার প্রদাণ করা হয়।
বিজনী আঞ্চলিক কমিটির সভাপতি গোবিন্দ সাহার পরিচালনায় সর্বপ্রথম সংগঠনের শহীদ শ্রদ্ধা জানানের পর, ক্রমে প্রয়াত জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের প্রতিচ্ছবিতে, জন্ম শতবর্ষ উপলক্ষে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য ও সুধাকন্ঠ ডক্টর ভূপেন হাজরিকার প্রতিচ্ছবিতে মাল্যাপর্ণ, প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
আলোচ্য সভার শুভারম্ভ হয় সুকান্ত ভট্টাচার্যের রচিত কবিতা পাঠ দিয়ে, কবিতা পাঠ করেন বাংলা শিক্ষিকা তথা ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর মূখ্য পরিচালিকা পাপিয়া দাস।
জুবিন গার্গের বিজনীর ছোটোবেলার অভিজ্ঞতার আলোকপাত ও সঙ্গীত পরিবেশেন করেন এতত অঞ্চলের বিশিষ্ট জ্যেষ্ঠ সংগীত শিক্ষক পিযুষ কান্তি রায়।
সংক্ষিপ্ত শারদ অভাস আলোকপাত ও শারদ সম্মান পত্র পাঠ করেন শিক্ষক তথা মানব অধিকার কর্মী পারিজাত নন্দ ঘোষ।
এছাড়াও সভায় বিজয়া সম্মেলন নিয়ে আলোকপাত করেন ক্রমে বীণাপাণি হাইস্কুলের প্রধাণ শিক্ষক জুরান মন্ডল, শিশুকল্যাণ হাইস্কুলের বিজ্ঞান শিক্ষক নির্মল দাস, নবারুণ হাইস্কুলের বিজ্ঞান শিক্ষক সুব্রত অধিকারী।
সংগঠনের মূখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির পক্ষে- কার্যকরী সভাপতি ব্রজগোপাল সরকার ও উপ সভাপতি সঞ্জয় মল্লিক, চিরাং জেলা কমিটির পক্ষে- সাধারণ সম্পাদক রাজু সাহা মন্ডল ও উপ সভাপতি মানস সাহা।
এছাড়া উপস্থিত ছিলেন মূল উদ্যোক্তা হিসাবে বিজনী আঞ্চলিক কমিটি ও বিজনী মহিলা আঞ্চলিক কমিটির নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠান উপস্থিত হয় বিজনী আঞ্চলিক কমিটির একাংশ প্রাক্তন নেতৃত্ব,এতত অঞ্চলের শিক্ষা-সংস্কৃতির সঙ্গে জড়িত বিভিন্ন ব্যাক্তি।
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিজনী অঞ্চলের পূজো কমিটিগুলোর প্রায় অর্ধ শতাধিকা সভাপতি -সম্পাদক তথা উপস্থিত সদস্য/সদস্যাকে উত্তরীয়, গ্রন্থ এবং সম্মান পত্র দিয়ে সম্বোধন করা হয় আজকের অনুষ্ঠানে।
অত্যন্ত এই সুন্দর অনুষ্ঠানের অন্তে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ পর্ব হয়। এই পর্ব অনুষ্ঠিত করেন সংগঠনের আঞ্চলিক কমিটির পক্ষে উপ সভাপতি অমলেন্দু দে, স- সম্পাদক দ্বয় ক্রমে বিকাশ সাহা ও রকি সাহা।
সংগঠনের পক্ষে বিজনীর সমস্ত পূজো কমিটি এবং বিজনীবাসীকে ধন্যবাদ সূচক মন্তব্য করেন আঞ্চলিক কমিটির শিক্ষা সম্পাদক সুদর্শন দাস ও উপ সভাপতি বাপন পাল। সর্বশেষে বিজনী আঞ্চলিক কমিটির সভাপতি গোবিন্দ সাহা সকলের মধ্যে শান্তি-সম্প্রীতি ও সর্বোত্তর মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Comments
Post a Comment