রাজ্যে কাজ নেই বাড়ছে পরিযায়ী, কান্দির বলেন সুজন চক্রবর্তী
রাজ্যে কাজ নেই বলে বাড়ছে পরিযায়ী: সুজন
শনিবার সিআইটিইউ জেলা সম্মেলনে যোগ দিতে এসে সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী কেন্দ্র ও রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেন।
কান্দি পুরসভা সংলগ্ন আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদী স্মৃতি অডিটরিয়ামে ওই সম্মেলনে রাজ্য সরকারকে কটাক্ষ করে সুজন বলেন, "রাজ্যে বিজেপির সঙ্গে বিরোধীতা করেন, আর দিল্লিতে গোপনে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।" সুজনের দাবি রাজ্যে শিক্ষক নিয়োগ করার জন্য এসএসসি চালু করেছিল বামফ্রন্ট, প্রতি বছর নিয়োগ হত। মমতা বন্দ্যোপাধ্যায় এক দিনের জন্য ওই নিয়োগ নিয়ে রাস্তায় নামতে পারনি, অনশন করতে পারেননি। সুজন বলেন, "রাজ্যে ২৬ হাজার ছেলেমেয়ে চাকরিহারা হয়ে ঘুরছেন। তাঁদেরকে ফের পরীক্ষায় বসতে হচ্ছে। সরকারি স্কুলে লেখাপড়ার মান তলানিতে ঠেকেছে। শ্রমজীবী পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করার সুযোগ থেকে আছে তাঁদের ছেলেমেয়েরা বেসরকারি স্কুলে লেখাপড়া করতে যাচ্ছে।
তিনি বলেন, বিজেপি ও তৃণমূল কোনও পৃথক দল নয়। সুজন বলেন, "যদি পৃথক দল হত, তার হলে ভাইপো গ্ৰেফতার হত, অন্য দিকে বিজেপির অনেক নেতাকে রাজ্য সরকার গ্ৰেফতার করত। এখানেই সমঝোতা।"
তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার বলেন, "১৯৮১ সালে ব্রিগেড যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশের কথা সুজনবাবুর মনে না থাকতেই পারে, বাংলার মানুষ না থাকতেই পারে, বাংলার মানুষ ভোলেনি। সেদিন বিজেপি সঙ্গে বামেদের যোগসাজশের কথা সবাই জানেন।
সুজন দাবি, তৃণমূল চাইছে এসআইআর যেন না হয়। সুজন বলেন, "রাজ্যে কাজ নেই রাজ্যের মানুষ, জেলার মানুষ পরিযায়ী শ্রমিকের কাজ করতে ভিন্ রাজ্যে, দেশে যাচ্ছেন।"
Comments
Post a Comment