রবীন্দ্র নাথের প্রথম শিলং সফর স্মরণ সভার আয়োজন করেছে

শিলং এ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সফরের ১০৬ তম বার্ষিকী উদযাপন (১১ই অক্টোবর ২০২৫)


 মালবিকা বিশারদ:  শিলং

শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের অবগত করি যে, 
১৯১৯ সালের  ১১ই অক্টোবর  রবীন্দ্রনাথ ঠাকুর শিলং এর রিলবং  এ অবস্থিত ব্রুকসাইড বাংলোয় প্রথম এসেছিলেন পূজোর ছুটির অবকাশে। সঙ্গে এসেছিলেন কিছু পরিবারের সদস্যরা। রবি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ব্রুকসাইড বাংলোটি ভাড়া নিয়েছিলেন ব্রুকসাইডের তখনকার মালিক কে. সি ডে - এর থেকে। তিন সপ্তাহ থেকে ফিরে যান রবীন্দ্রনাথ ও অন্যান্যরা গৌহাটি । সেখান থেকে সিলেট, ত্রিপুরা হয়ে শান্তিনিকেতন ফিরে যান।  
২০১৫ সালের ১১ই অক্টোবর মেঘালয় সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অনুমতি ক্রমে আমরা, শিলং এর রবীন্দ্র প্রেমীরা নৃত্য, গীত, কবিতার মধ্যে দিয়ে ঐ দিনটি প্রথমবার উদযাপন করি। তারপর থেকে প্রতি বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে প্রনাম জানিয়ে আসছি ঐ  বিশেষ দিনটিকে স্মরণ করে।  

আগামী ১১ই অক্টোবর ২০২৫ , দুপুর সাড়ে তিনটায় আমরা , শিলং এর রবীন্দ্র প্রেমীরা ব্রুকসাইডে কবিকে প্রণাম জানাব গান, কবিতা,নৃত্যর মাধ্যমে। সরোচিত সাহিত্য পাঠের সুযোগ থাকবে।
আপনাদের সকলের উপস্থিতি কামনা করি।

অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান, নিচে দেওয়া মোবাইল ফোনে যোগাযোগ করুন। ছোট থেকে বড়, সবাইকে আমন্ত্রণ জানাই।
মোবাইল: ৮৭৯৪১৬৫৩২৭
8794165327



আয়োজক,
শ্রীমতী মালবিকা বিশারদ 
শিলং এর রবীন্দ্র প্রেমীদের পক্ষ থেকে 
🙏

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর