দুর্গাপুরে র পর উত্তরপ্রদেশে গণ ধর্ষণ

উত্তরপ্রদেশে গণধর্ষণ দলিত নাবালিকাকে 

যোগী আদিত্যনাথের রাজ্যে দিনে-দুপুরে এক দলিত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। গতকাল খাস রাজধানী লখনউয়ের বনতারা এলাকায় একাদশ শ্রেণির ওই ছাত্রীকে পাঁচ যুবক গণধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্তদের মধ্যে চার জনকে ইতিমধ্যেই গ্ৰেফতার করেছে পুলিশ। ধৃতদের এক জন পুলিশি এনকাউন্টারে জখমও হয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। যোগী প্রশাসনকে বিঁধে ঘটনার সমালোচনায় সরব উত্তরপ্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং মায়াবতী। সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
    দুর্গাপুরের গণধর্ষণ-কাণ্ডে মুখ খুলে বেসরকারি কলেজের দায়িত্ব স্মরণ করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রেই তাঁর মন্তব্য, অত রাতে হস্টেলের ওই ছাত্রী বাইরে বেরিয়েছিলের কী ভাবে? তাঁর এই মন্তব্য নিয়েই বিতর্ক বেধেছে। মেয়েদের রাতে বেরোনোর কথা বলে অপরাধ লঘু করার চেষ্টা করা হচ্ছে কি না, সেই প্রশ্নে সরব হয়েছে বিরোধীরা। পরে উত্তরবঙ্গের হাসিমারায় পৌঁছে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, তাঁর আগের মন্তব্য 'বিকৃত' করা হয়েছে। দোষীরা কেউ ছাড় পাবে না। পশ্চিমবঙ্গের  যুবসমাজ মদ ছাড়া চলে না।দুর্গাপুরে যে জঙ্গলে  ধর্ষনের ঘটনা ঘটেছে। মদের আড্ডা ছিল। 

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর