অসমে কাজিরঙ্গা র গণ্ডার আর গাড়িচাপা পড়ে প্রাণ হারাবে না
অমল গুপ্ত ,গুয়াহাটি ,কলকাতা ৪ অক্টোবর: অসমের রাষ্ট্রীয় উদ্যান কাজিরাঙ্গ আজ বিশ্ব বিখ্যাত পর্যটন ক্ষেত্র। প্রতিবছর বন্যার ফলে গণ্ডার সহ বহু বন্যা প্রাণী জলে ডুবে প্রাণ হারায় । এবার বকাখাট থেকে কালিয়াবর কাজী রঙ্গা পর্যন্ত ৩৪ কিলোমিটার জঙ্গলের ওপরে উড়াল পুল নির্মাণের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ৩৪ নম্বর জাতীয় সড়ক ওপর দিয়ে যাবে জঙ্গল তলে থাকবে। বন্যা জন্তু স্বাভাবিক তল দিয়ে যাতায়াত করবে।ওপরে সড়ক। গাড়ি চাপা পড়ার ঘটনা ঘটবে না।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ আনুষ্ঠানিক ভাবে উড়াল পুল নির্মাণের কথা ঘোষণা করেছেন।
Comments
Post a Comment