উত্তরবঙ্গে হাজার পাঁচেক পর্যটক আটক, ,পাহাড় যোগাযোগ বন্ধ
উত্তরবঙ্গের এখনও আটকে বহু পর্যটক, ব্যাপক হয়রানি
পুজোর পর্যটন মরসুমে বৃষ্টি-ধসে বিধ্বস্ত উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সে আটকে রয়েছেন অন্তত ৬০০ পর্যটক।
দার্জিলিঙের মিরিক, বিজনবাড়ি, রিম্বিক, ধোত্রে থেকে শুরু করে, আলিপুরদুয়ারের জলদাপাড়ার পর্যটন কেন্দ্র থেকে বেরোতে পাদেননি অনেক। পর্যটন কেন্দ্রগুলিতে যাতায়াতের রাস্তা কোথাও জলমগ্ন, কোথাও ধসে ক্ষতিগ্রস্ত। জলদাপাড়ার জঙ্গলে হাতিতে চাপিয়ে পর্যটক উদ্ধারে বাধা হয়ে দাঁড়ায় গন্ডারের হামলা। তবে প্রশাসনের দাবি, আজ, সোমবার সকালের মধ্যে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করা সম্ভব হবে। সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আশ্বাস দিয়েছেন পর্যটকদের।
Comments
Post a Comment