দুদিন প্রতিমা দর্শন করেন কয়েক লাখ ভক্ত
দু'দিনে প্রতিমা দর্শন করলেন লক্ষ লক্ষ ভক্ত
কৃষ্ণনগর বা চন্দননগরের মতো টানা চার দিন নয়, দু'দিনের সাড়ম্বর আয়োজন কাগ্ৰামের জগদ্ধাত্রী পুজোর। এ বছর ভরতপুর ২ ব্লকের সালার থানার এই কাগ্ৰামের পুজো শুরু হয়েছিল বৃহস্পতিবার সকাল থেকে। শুক্রবার সকালে দশমীর পুজো শেষে হয় প্রতিমা বিসর্জন। স্থানীয় বাসিন্দাদের দাবি, "গ্ৰামের অধিকাংশ মানুষ কৃষিজীবী, কিন্তু জগদ্ধাত্রী পুজোর দু'দিন গ্ৰামের প্রত্যেকে উদযাপন যেন 'রাজা হয়ে ওঠেন। এটাই আনন্দের।"মুর্শিদাবাদ জেলার গ্রামীণ জগদ্ধাত্রী পুজো আজ রাজ্যের খবর হয়েছে। ভরতপুর ব্লকের সালার থানার অর্ন্তগত কাগ্রাম গ্রামে দুর্গা পূজোর পর গ্রামের প্রস্তুতি শুরু হয়।৩০ টির বেশি জগদ্ধাত্রী পুজো হয়েছে।
Comments
Post a Comment