মমতাকে মা দুর্গার সঙ্গে তুলনা করলেন সাংসদ মহুয়া
মমতাকে 'দুর্গা' বললেন মহুয়া
সোমবার সন্ধ্যায় ইসলামপুরে বিজয়া সম্মেলনী উংসবে এসে সিপিএমকেও অসুর হিসেবেই আখ্যা দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বললেন, "২০১১ সালে অসুরকে বধ করে দেবী দুর্গা রূপে রাজ্যে অধিষ্ঠিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।" এখানেই শেষ নয়, ওই অনুষ্ঠানে আবাস যোজনায় কেন্দ্রের অর্থ না দেওয়া নিয়েও বলতে গিয়ে তিনি বলেন, বিজেপি এ রাজ্যে ক্ষমতায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও কেউ লক্ষীর ভান্ডার দেয়নি, আর তার পরেও কেউ দেবে না। মহুয়ার পাশাপাশি এ দিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন। ছিলেন দলের সদস্যেরাও।
বলতে উঠে শুরুতেই মহুয়া মান্নান হোসেনের স্মৃতিচারণ করেন। তারপরেই আস্তে আস্তে ঢুকে যান রাজনৈতিক বক্তব্যে। বিশেষ করে এ দিনের বিজয়া সম্মেলনী যে এলাকায় অনুষ্ঠিত হয়েছে, সেই ইসলামপুর চক এলাকা নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন মহুয়া।
Comments
Post a Comment