পশ্চিমবঙ্গে গুণ্ডা রাজ চলছে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করেন রাজ্যপাল
রাজ্যে 'গুন্ডারাজ', সংবিধানের কথা মনে করালেন রাজ্যপাল
রাজ্য সরকারকে সংবিধানের কথা মনে করিয়ে দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে রাজ্য সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বোসের বক্তব্য, পশ্চিমবঙ্গে 'গুন্ডারাজ' চলছে। সাংসদ খগেন মুর্মুর উপর আক্রমণের পরে ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও এক জন অভিযুক্তকেও গ্ৰেফতার করতে পারেনি পুলিশ। রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ না করলে 'সংবিধান অনুযায়ী ব্যবস্থা' নেওয়া হবে।
রাজ্যপালের বক্তব্যে তৃণমূল প্রচ্ছন্ন হুঁশিয়ারির ইঙ্গিত পেলেও রাজ্যপাল জানান, তিনি ৩৫৫ বা ৩৫৬ ধারার কথা বলছেন না। তাঁর রিপোর্টের নাগরাকাটার ঘটনার পরে রাজ্যের কিছু অংশে আধা সামরিক বাহিনী মোতায়েন করার প্রস্তাব রয়েছে বলে জলপাইগুড়ি পুলিশ জানায়, সাংসদ-বিধায়কের উপর আক্রমণের ঘটনায় দু'জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। (এবিপি সূত্রে )
Comments
Post a Comment