জুবিন গর্গ হত্যাকাণ্ডে আরো ২জন অমৃত প্রভা মহন্ত , শেখর জ্যোতি গোস্বামী গ্রেফতার

অমল গুপ্ত ,গুয়াহাটি ,কলকাতা:  যোরহাটে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গর্গ এর ১৩ দিনের     কাজ সম্পূর্ণ হওয়ার দিনে আরো দুজন  সন্দেহ জনক অভিযুক্ত কে অসম পুলিশ গ্রেফতার করে। আগে শ্যমকানু  মহন্ত , সিদ্ধার্থ শর্মা কে সিঙ্গাপুর থেকে ধরে আনা হয়েছিল।এবার ধরা পড়ল শেখর জ্যোতি গোস্বামী আর অমৃত প্রভা মহন্ত কে। তাদের পুলিশ    জেরা  করছে বলে জানা গেছে। অসমের প্রাণ পুরুষ  ছিল জুবিন ।পশ্চিমবঙ্গ এতদিনে বুঝতে পারছে জুবিন কে ছিলেন। অসমের  তিন কোটি  মানুষের প্রাণের পুরুষ ছিলেন  জুবিন । দুর্গা পুজোতে  পশ্চিমবঙ্গে এমন কি বিদেশে পুজো মণ্ডপে জুবিন এর গানের রেকর্ড বাজিয়ে শ্রদ্ধা জানানো হয়। জুবিন  শেষের দিকে বলেছিলেন শুধু গান করলে হবে না   প্রত্যেককে বাড়িতে লাইব্রেরি করে বই রেখে  জ্ঞানের পরিধি বাড়াতে হবে। গানের মাধ্যমে বলতেন তার কোনো জাত নেই ধর্ম নেই ঈশ্বর নেই।আছে শুধু মানুষ আসর মানুষের ভালবাসা। হিন্দু মুসলিম সব জনগোষ্ঠী ছিলেন তার অনুরাগী। পরিবেশ প্রকৃতির প্রতি ছিল অপার প্রেম।গুয়াহাটি শহরে প্রাচীন গাছ কাটার বিরুদ্ধে ছিলেন তিনি। বাড়িতে ছিল একডজন কুকুর, নিঃসন্তান গরিমা   ১৫ জন গরীব  কে দত্তক নেন।তাদের মানুষ করা  গরিমা দায়িত্ব।  পশ্চিম বঙ্গের  অভিনেতা দেব তার কণ্ঠে জুবিন  এর  মায়াবিনী গান টি আজ ভাইরাল।  এবার বরাক উপত্যকা সব মণ্ডপে জুবিন কণ্ঠ ছিল আম জনতার কণ্ঠ। গুয়াহাটি বর্শাপাড়া বিশ্ব মহিলা ক্রিকেট স্টেডিয়াম  এর মুর্শিদাবাদ জেলার বহরমপুর কন্যা    শ্রেয়া ঘোষাল    জুবিন বিখ্যাত গান  পরিবেশন করে ৩০ হাজার দর্শককে মন্ত্র মুগ্ধ করেন। তাঁর রেশ আছে আজও ।বাংলার অভিনেত্রী শতাব্দী রায় বলেছেন রাজনেতিক ক্ষমতার গণ্ডির বাইরে একজন  সঙ্গীত শিল্পী জুবিন কে  অসম বাসী যে ধরনের সম্মান দিল  টা বিরল ঘটনা। ভু ভারতে নজির নেই। জুবিন গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে রাস্তার ভিখারী  ঠেলা  ভিড়  সাহায্যের আশায়।হঠাৎ গাড়ি ঘুরিয়ে  জুতো পালিশ করা বিহারী মানুষটার কাছে গিয়ে  খৈনি  চুন হাতে নিতেন। যা ভাবা যদি না।  খিদে পেলে পথে র ধরে থেলাওয়ালা থেকে  ঘুগনি বা  ডাল পুরী কিনে খেতেন।  অতি সাধারণ ব্যক্তি সারা বিশ্ব আজ স্মরণ করছে। গুগল সার্চ করে কে এই  জুবিন খোঁজ করছে। জুবিন কে প্রশ্ন করা হয়েছিল অসমের বিখ্যাত কি তাঁর জবাব ছিল "গণ্ডার , চা আর জুবিন।' অভিনেত্রী শতাব্দী রায় স্মরণ করিয়ে দেন।
। 

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর