জুবিন এর মৃত্যুর পিছনে অপরাধের ছায়া দেখছে না সিঙ্গাপুর পুলিশ

জুবিনের মৃত্যুঃ অপরাধের ছায়া পায়নি সিঙ্গাপুর পুলিশ 

গায়ক জুবিন গগের মৃত্যুতে অন্য কারও হাত রয়েছে বলে মনে করছে না সিঙ্গাপুর পুলিশ। এখনও পর্যন্ত হওয়া তদন্তের ভিত্তিতে এই কথা আজ বিবৃতি দিয়ে জানিয়েছে তারা। সেই সঙ্গে সিঙ্গাপুর পুলিশ অসমবাসীকে অনুরোধ জানিয়েছে, এ নিয়ে যেন কোনও ভিত্তিহীন তথ্য প্রচার না করা হয়। জনসাধারণকে ধৈর্য ধরতে বলে তারা এ-ও জানিয়েছে, তদন্ত শেষ করতে আরও তিন মাস লাগবে। তখন সব তথ্য প্রকাশ করা হবে। জুবিনের মৃত্যুর তদন্তের জন্য হাই কোর্টের বিচারপতি সৌমিত্র শইকিয়ার নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে অসম সরকার। (এবিপি সূত্রে)

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর