জুবিন গর্গ বরাক ব্রহ্মপুত্র কে মিলিয়ে দিয়েছে

প্রতি

শ্রীমতি গরিমা শইকিয়া গর্গ মহাশয়া,
গৌহাটি।

আপনার স্বামী তথা দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার আপনজন জুবিন গর্গের অকাল প্রয়াণে আমরা শোকস্তব্ধ।

আসাম তথা দেশের সাথে বরাক উপত্যকার জনগনকেও এই অকাল প্রয়াণ নাড়িয়ে দিয়েছে। প্রয়াত শিল্পীর স্মৃতিতে এবার বরাক উপত্যকার প্রায় সমস্ত পুজো প্যান্ডেলে শ্রদ্ধা নিবেদিত হয়েছে,তার গানে গানে সবাই তাঁকে স্মরণ করেছেন। 

রাজনৈতিক প্ররোচনাতে  ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকার মধ্যে যে বিভাজন তৈরি হয়েছিল প্রয়াত শিল্পী সেই বিভেদ ছাড়িয়ে অনেক যুগ পর সবাইকে আবার ঐক্যবদ্ধ করে দিয়ে গেছেন।

আমরা নিশ্চিত যে জাত ধর্মের বিভাজন ছাড়িয়ে এই ঐক্যের সুর আগামীতেও অনুরণিত হবে ,যেমনটা প্রয়াত শিল্পী জুবিন গর্গ চেয়েছিলেন।

শিল্পী জুবিন গর্গের শিক্ষা জীবনের একাংশ যেহেতু করিমগঞ্জ জেলায় কেটেছে, তাই ইতিমধ্যে করিমগঞ্জের নাম পরিবর্তন করে আমরা ' জুবিনগঞ্জ' করার দাবি জানিয়েছি।

প্রয়াত শিল্পীর মৃত্যু তদন্ত যাতে রাজনীতির গোলকধাঁধায় হারিয়ে না যায়, যাতে প্রকৃত সত্য উদঘাটিত হয় তার দাবি জানাচ্ছি ।

এই শোকগ্রস্ত, কঠিন মুহূর্তে আপামর জুবিন অনুরাগীদের মতো আমরাও মানসিক ভাবে আপনার সাথে রয়েছি।

আপনার সুস্বাস্থ্য কামনা করি।

ধন্যবাদান্তে 

প্রদীপ দত্তরায়,
মুখ্য আহ্বায়ক।
হৃষীকেশ দে 
আহ্বায়ক।
জয়দীপ ভট্টাচার্য 
আহ্বায়ক, মিডিয়া সেল
কল্পার্ণব গুপ্ত 
আহ্বায়ক, যুব ফ্রন্ট।

বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
তারিখ - ১২/১০/২০২৫
শিলচর

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর