দেবীর প্রতি ভক্তি ,,আন্তরিকতা নেই ,, পায়ে আলতা পড়েন না
অমল গুপ্ত কান্দি জেল রোড: মুর্শিদাবাদ জেলার ধান ভান্ডার কান্দি মহকুমা সদর শহর কান্দি প্রায় এক লাখ মানুষের বাস , কান্দি পৌরসভা জেলার প্রাচীনতম পৌরসভা। শতবর্ষ অতিক্রম করেছে।আর্থ সামাজিক উন্নতি , জিডিপি গ্রোথ বাড়ছে , প্রতি ঘরে বাইক ,কয়েক হাজার টটো চলে। গ্রামীণ এলাকা উন্নয়ের পথে ,গত তিনদিন কান্দি জেল রোড দুর্গা পুজো কমিটির প্রাঙ্গণে বসে লক্ষাধিক দর্শকের গতি প্রকৃতি হাবভাব দেখে আমার এক প্রাথমিক সমীক্ষা তুলে ধরলাম। গ্রামীণ এলাকার দর্শক দের ধুলোমাখা চরণে আলতা রং নেই।। শহর বাসী অধিকাংশ বাইক আরহী যুবকদের দের পায়ে ব্র্যান্ড এর জুতো , মণ্ডপে বাইক থামলেই আন্তরিক না থাকা মহিলাদের লোক দেখানো নম নম ।সবার নজর মোবাইল থেকে সেলফি তোলা যাবে কিনা। ৯৯ শতাংশ হতে মোবাইল। মায়ের ছবি তলা। অধিকাংশ রেশনে চাল তুলে বিক্রি করে কালো বাজার থেকে মিনিকিট চাল কিনে খান। সামাজিক অবস্থা ভালোর দিকে। অধিকাংশ মানুষের নৈতিক মূল্যবোধের অভাব আছে বলে আমার প্রাথমিক ভাবে মনে হয়েছে। পোশাক পরিচ্ছদ আধুনিক তবে অত্যাধুনিক নয়। সবার বাজারি কৃত্রিম সোনার গহনা। যা অভিনেত্রীদের পড়তে দেখে যায়। বাঙালিরা বড্ড রাজনৈতিক সচেতন হলেও নির্বাচনে বিভ্রান্তি থাকে নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারেনা। অধিকাংশ বাঙালির মেরুদণ্ডের দুর্বলতা আছে।অন্যায়ের প্রতিবাদ করতে পারেনা। যুব প্রজন্ম কে মদ আর মোবাইল ধ্বংস করে দিচ্ছে। কোথায় প্রতিবাদ?
Comments
Post a Comment