পূজোর পরেই এস আই আর

পুজোর পরেই দেশ জুড়ে এসআইআর শুরুর ভাবনা 

 উংসবের মরসুম শেষ হলেই, আগামী মাস থেকে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে প্রক্রিয়া শুরু করে দেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন। আজ দিল্লিতে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে এসআইআর প্রক্রিয়া শুরুর আগে প্রাথমিক প্রস্তুতির কাজ চলতি মাসের মধ্যে শেষ করে ফেলার উপরে জোর দিয়েছে কমিশন। বিশেষ করে পশ্চিমবঙ্গের এ মাসের মধ্যে প্রস্ততির কাজ সেরে ফেলার জন্য বিশেষ ভাবে পরামর্শ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশন। যাতে অক্টোবর থেকে ভোটের তালিকা সংশোধনের কাজ শুরু করা যায়। এসআইআর মামলার অন্যতম আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির মতে, সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে একাধিক মামলা হয়েছে। আশা করা যাচ্ছে, সারা দেশে এসআইআর শুরুর আগেই সুপ্রিম কোর্ট এ বিষয়ে নিজেদের রায় দেবে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর