বীরভূম আদিবাসী ছাত্রীর তিন খন্ড দেহ মিলল পুকুরে
বস্তাবন্দি ছাত্রীর দেহ
কুড়ি দিন নিখোঁজ এক আদিবাসী স্কুলছাত্রীর বস্তাবন্দি তিন টুকরো দেহ মিলল খালে। মঙ্গলবার গভীর রাতে পচা-গলা ওই দেহ উদ্ধার হয়। বীরভূমের একটি থানা এলাকার এই ঘটনায় ওই ছাত্রীকে খুনের অভিযোগে নিহতেরই স্কুলের এক শিক্ষককে ধরেছে পুলিশ। পুরুলিয়া জেলার বাসিন্দা, ধৃত শিক্ষক নিহত ছাত্রীকে উত্যক্ত করত ও কুপ্রস্তাব দিত বলে পরিবারের অভিযোগ। জেলা পুলিশ সুপার আমনদীপের দাবি, "ধৃত পুলিশের কাছে খুনের কথা কবুল করেছে। তবে খুনের কারণ স্পষ্ট নয়। ধর্ষণ করে খুন, না খুনের পিছনে অন্য কারণ আছে, দেখা হচ্ছে।"
পুলিশ জানিয়েছে, পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তর বিরুদ্ধে অপহরণ, খুন, তথ্য-প্রমাণ লোপাটের ধারায় মামলা হয়েছে। ধর্ষণ করে খুনের মামলা হয়েছে। ধর্ষণ করে খুনের লিখিত অভিযোগ হয়নি। অভিযুক্তের চরম শাস্তি দাবি করে এ দিন সংশ্লিষ্ট থানার সামনে বিক্ষোভ দেখায় একটি আদিবাসী সংগঠন।
Comments
Post a Comment