কলকাতা ৪০ ঘণ্টা বিদ্যুৎহীন, মৃত বেড়ে ১২
৪০ ঘন্টা পরেও জলমগ্ন বিদ্যুৎহীন বহু এলাকা
বারো ঘন্টায় জল নেমে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন খোদ কলকাতার মেয়র। কিন্তু বাস্তবে ৪০ ঘন্টা পেরোলেও মেয়রের নির্ধারিত সেই 'বারো ঘন্টার' আশ্বাস অধরাই রইল মহানগরের বহু বাসিন্দার। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, রাসবিহারী, গড়িয়াহাট, ই এম বাইপাস সংলগ্ন অজয়নগর, পাটুলি, নিউ গড়িয়া এবং দক্ষিণ পশ্চিমের বেহালার বিস্তীর্ণ এলাকার মানুষদের বুধবারও জলবন্দি হয়ে থাকতে হয়েছে। বুধবার রাতে এর বেশ কয়েকটি এলাকায় ফের বৃষ্টি শুরু হলে আতঙ্ক বাড়ে বাসিন্দাদের। তার সঙ্গে জুড়েছে বিদ্যুৎ এবং পানীয় জল না-থাকার কষ্ট। এই ক্ষতে করে প্রলেপ পড়বে, সে কথা প্রশাসনের তরফে নিশ্চিত ভাবে বলা হয়নি। কলেজ স্ট্রিট লাখ লাখ টাকার বই নষ্ট হয়ে গেছে। তৃণমূল সরকার করপোরেশন , বিদ্যুত বিভাগ সবাই মৃত্যের দায়িত্ব নিতে অস্বীকার করেছে।(এবিপি সূত্র )
Comments
Post a Comment