আফগানিস্থান কেঁপে উঠলো ৮০০ হত
আফগানিস্তান কেঁপে উঠল, মৃত্যু অন্তত ৮০০ জনের
ভয়াবহ ভূমিকম্প কেঁপে উঠল আফগানিস্তানের পার্বত্য এলাকা। মৃত কমপক্ষে ৮০০ জন। আড়াই হাজারের উপর মানুষ জখম। তালিবান অধিকৃত যুদ্ধবিধ্বস্ত এই দেশে কত জন প্রয়োজনীয় চিকিৎসা পাবেন, সেই নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও অনেকটাই বাড়বে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে গভীর শোকপ্রকাশ করেছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, আফগানিস্তানকে সমস্ত রকম মানবিক সাহায্য করতে প্রস্তুত ভারত।
আমেরিকার ভূতত্ত্ব সর্বক্ষেণ সংস্থা জানিয়েছে, গত কাল রাত পৌনে ১২টা নাগাদ কেঁপে ওঠে মাটি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। কম্পনের উপকেন্দ্র ছিল আফগানিস্তানের নানগরহর প্রদেশের জালালাবাদ শহরের ২৭ কিলোমিটার উত্তরপূর্ব। ভূপৃষ্ঠ থেকে কম্পনের উংসস্থলের গভীরতা ছিল মাত্র আট কিলোমিটার। প্রথম কম্পনটির ২০ মিনিট পরে একেই অঞ্চলে দ্বিতীয় বার কেঁপে ওঠে মাটি। সেটির তীব্রতা ছিল ৪.৫। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশ। এ ছাড়া নুর গুল, সোফি, ওয়াটপুর, মানোগি ও চাপাদারে অঞ্চলের অবস্থা শোচনীয়। শয়ে শয়ে ঘরবাড়ি ভেঙে পড়েছে। হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত।
Comments
Post a Comment