জুবিন এর মৃত্যু ঘিরে রহস্য ,সিবিআই তদন্তের দাবি উঠেছে

অমল গুপ্ত ,২১ সেপ্টেম্বর,   ভোর৫টা মহালয়া : অসমের প্রাণ পুরুষ জুবিন  সিঙ্গাপুর  সমুদ্রে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মারা গেছেন ,অসমের তথা দেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করতে পারছেন না।স্বয়ং পত্নী গরিমা অভিযোগ করেছেন তাঁর মৃত্যু  সহজ  কথা নয়।ড্রাইভিং করার সময় অন্য যুবক ছিল।  জুবিন স্বাস কষ্ট ছিল মৃগী রোগ ছিল। স্কুবা ড্রাইভিং এ নামার আগে স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি।খুব দূর্বল ছিল। জ্যাকেট এর সাইজ বড় ছিল তাই জ্যাকেট খুলেই জলে নামেন এমন গুরুতর অভিযোগ এসেছে। তাঁর মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি উঠেছে।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  ইতি মধ্যেই   নর্থ ইষ্ট  ফেস্টিভ্যাল এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের আদেশ দিয়েছেন।  গত ২৩ বছর আগে নিজের বোন জেঙ্কি তেজপুরের কাছে সড়ক দুর্ঘটনায় মারা যান।৫২ বছর বয়সে জুবিন সেই দুর্ঘটনায় মারা গেলেন।  বোনের মৃত্যু দাদা মেনে নিতে পারেননি। শোক যন্ত্রনা কে শিল্পের মর্যাদায় নিয়ে গেছেন। অতিরিক্ত   মাদক আসক্তি  মাধ্যমে শাক যন্ত্রণাকে ভুলতে চ্য়েছিলেন বলে সহ কর্মীদের  অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না।  একমাত্র জুবিন বলতে পারতেন তার জাত ধর্ম নেই ঈশ্বর বিশ্বাস করেন না। সে ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেও পৈতে খুলে ফেলে দিয়েছিলেন করিমগঞ্জ  স্কুল পড়ার সময়।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর