ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলা বাংলা দৈনিক "মধ্য বঙ্গ নিউজ" পেপার লাভ করলো
অমল গুপ্ত ,কলকাতা ২১ সেপ্টেম্বর , মহালয়া: মুর্শিদাবাদ জেলার শতবর্ষের সোনালী ইতিহাস আছে ঐতিহাসিক ধারাবাহিকতার সঙ্গে পথ চলা শুরু করলো মধ্য বঙ্গ রাজীব চৌধুরীর ,পত্নী সোমা মাইতির হাত ধরে। সম্পাদনা করবেন প্রশান্ত চৌধুরী ।বড় কঠিন এই পথ সেই পথে হেঁটে কান্দি বান্ধবের মত শতবর্ষ স্পর্শ করবে বলে আশা প্রকাশ করলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর।পত্রিকাটি আনুষ্ঠানিক ভাবে গতকাল প্রকাশ পেয়েছে।বহরমপুর পঞ্চায়েত সভা গৃহে পত্রিকা ঘিরে জমজমাট মেলা বসে ছিল।গত ১৯ সেপ্টেম্বর থেকেই সূচনা পর্ব আলোচনা চক্র সেমিনার শুরু হয়েছে । গতকাল দেশের এক গুচ্ছ কৃতি সন্তানদের উজ্জ্বল উপস্থিতিতে বাংলা দৈনিক টি উন্মোচন করেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি সুর । তিনি মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। এই মেলায় কি ছিল না!! জেলার পক্ষী সমাজ , মাটির কারিগর ,হস্তশিল্প ,কবি গান শিল্পী সঙ্গে অবশ্যই জেলার সাংবাদিক সমাজ।সবার উজ্জ্বল উপস্থিতিতে বড় ঝুঁকি নিয়ে শুরু করলেন জেলার বিশিষ্ট সাংবাদিক রাজীব চৌধুরী। জানালেন অনগ্রসর জেলার প্রতিটি কোনের গ্রাম গঞ্জের মানুষের মনের কথা বলবে বলবে মধ্য বঙ্গ। মধ্য বঙ্গ উত্তর বঙ্গ নয় সমগ্র বঙ্গের কণ্ঠ হয়ে উঠবে একদিন। সেই আশায় ব্যক্ত করলেন একঘর মানুষ । পত্রিকাটি সম্পাদনা করবেন জেলার বিশিষ্ট অবসরপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত চৌধুরী। পরিষ্কার ভাবমূর্তির উজ্জ্বল ব্যক্তিত্ব সোমা মাইতি সংবাদ জগতের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছেন। তিনি প্রকাশনার দায়িত্বে থাকবেন। গত শুক্র বার উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা আর মিত্র , এডি জি,পি রহমান ১৮ নিউজ নেট ওয়ার্ক প্রধান ধ্রুব জ্যোতি প্রামাণিক, প্রসার ভারতীর কৌশিক সেন। কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ড সুর বাদশা মৈত্র , বহরমপুরে এস ডি ও শুভঙ্কর রায়।অভিনেতা প্রদীপ ভট্টাচার্য,প্রমুখ দুর্ঘটনায় নিহত এক সহ কর্মীর পরিবারের হাতে এক লক্ষ টাকা তুলে দেন প্রশান্ত চৌধুরী।
Comments
Post a Comment