জুবিন গর্গ স্মরণে নাসিরউদ্দিন আহমেদ
জুবিন গার্গ স্মরণে ...
কবিতা: মায়াবিনী কান্না
চিত্রাংকন ও কলমে:
নাসিরুদ্দিন আহমেদ
------------------------
সিঙ্গাপুরের শারদ সকাল
নীল জল টলমল,
শিউলি নয়ন মুক্তার নীরে
ভরে ওঠে ছলছল।
প্রভাত সূর্য মলিন নয়নে
অশ্রু ঝরাতে চায়,
গাছের সবুজ শাখা প্রশাখায়
ক্রন্দন শোনা যায়।
আকাশ বাতাস হয়েছে সরব
সাক্ষী জগৎ জুড়ে,
সাগরের জল করে টলমল
বিষাদের সুরে সুরে।
সলিল সমাধি হলো কিগো আজ
জাগ্রত আত্মার,
বুকফাটা হাহাকার শোনো
'কাঞ্চনজঙ্ঘা'র।
পৃথিবীর সব 'মায়া' ভুলে পাড়ি
অলক্ষে অজানায়,
বিশ্ববীণায় প্রতিধ্বনি শুনি
'প্রিয়া রে প্রিয়া রে' হায়।
'মায়াবিনী রাতে' তারকার দেশে
বাজে বিষাদের বীণ,
বিশ্ব মননে ভাস্বর কোরে
শুধিব তোমার ঋণ।
-------------------------
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
দিশপুর, গুয়াহাটি
মোবাইল: ৯৮৫ ৪১৪২ ৭৮৬
Comments
Post a Comment