পুজোতে বৃষ্টি হবে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, কাটেনি জলের বিপদ

পর পর মৃত্যুতেও হুঁশ ফিরল কি! শনিবার ফের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতায় মৃত্যু হল এক জনের। সরশুনার ওই ঘটনাস্থলে পৌঁছে দেখা গিয়েছে, জলে পেরিয়েই মৃতদেহ নিয়ে হাসপাতালে ছুটতে হচ্ছে স্থানীয়দের। 
   বাসিন্দাদের অভিযোগ, বর্ষার মরসুমে কয়েক মাস ধরেই জল জমে রয়েছে এই এলাকায়। তবু পুরসভার স্থানীয় কাউন্সিলরের তরফে কোনও পদক্ষেপই করা হয়নি। উল্টে স্থানীয়েরা ইটের টুকরো ফেলে রাস্তা তৈরির চেষ্টা করলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কাউন্সিলর যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বিদ্যুৎ পরিষেবা সংস্থা সিইএসসি-র  বক্তব্য, মৃতার বাড়ি থেকে দোকান বিদ্যুৎ নিয়ে যাওয়া জন্য লাগানো তার খোলা থাকায় এই ঘটনা ঘটেছে। সিইএসসি-র সব তার মাটির তলায়, উপরে কোনও তার নেই। যদিও এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে, আর কত মৃত্যুর পরে শহরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ফাঁদ এড়ানো যাবে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর