*আমন্ত্রণ পত্র* :-
আগামী ২১ সেপ্টেম্বর রবিবার মহালয়ার পূণ্য তিথিতে কলকাতা - গুয়াহাটি - কান্দি থেকে একযোগে প্রকাশিত বাংলা নিউজ পোর্টাল *নয়া ঠাহর* এর অষ্টাদশ তম পূজা সংখ্যার আনুষ্ঠানিকভাবে আবরণ উন্মোচন করবেন প্রধান অতিথি তথা কান্দি রাজ কলেজের প্রিন্সিপাল মাননীয়া সোমা দত্ত মহাশয়া, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুর্শিদাবাদ জেলার ভূমিপুত্র তথা বরিষ্ঠ কবি ও লেখক মাননীয় বীরেশ্বর সরকার মহাশয় সহ কান্দির বিশিষ্ট কবি ও লেখক গণ। প্রদীপ প্রজ্বলন, সরস্বতী বন্দনার পর অনুষ্ঠানের সূচনা হবে।
অনুষ্ঠান টি ২১ শে সেপ্টেম্বর বিকেল চারটের সময় কান্দি জীবধরপাড়া সরস্বতী শিশু মন্দির বিদ্যালয়ের প্রার্থনা ঘরে অনুষ্ঠিত হবে । সাংবাদিক অমল গুপ্তের সম্পাদিত নয়া ঠাহর এ দেশের বিশিষ্ট লেখকরা কলম ধরেছেন। আমন্ত্রণ প্রবেশ অবাধ ।
Comments
Post a Comment