দেশ প্রেমের সুর বাজলো ক্রিকেট ময়দানে পুজো মণ্ডপে ,সাহিত্যে
অমল গুপ্ত , অষ্টমী কলকাতা : দেশে ক্রিকেটকে ঘিরে এমন উন্মাদনা দেশপ্রেম বিরল। ভারত এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে পাক খেলোয়াড় দের সঙ্গে হাত না মিলিয়ে পরম্পরা মেনে হ্যান্ড সেক না করে জয়লাভের ট্রফি না নিয়ে যে বিরল নজির গড়লো যা ভারতবর্ষ আগে দেখেনি। কাশ্মীরের পোহেলগ্রামে ২৬ জন হিন্দু মহিলার সিঁথির সিঁদুর মুছে দিয়ে পাক হানাদাররা ,তাদের স্বামীদের নির্মম ভাবে হত্যা করে। তারই উপযুক্ত জবাব দিল ভারতীয় ক্রিকেত্র টিম। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই বলেছেন অপরেশন সিঁদুরের জবাব দিলেন ক্রিকেটে খেলোয়াড়রা। সেই দেশ প্রেম কে উপজিব্য করে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষ র পোহেলগ্রাম কে থিম করে দুর্গা পুজো করে সারা বিশ্ব কে নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ আমি ঠিকই বলছি কলকাতার পুলিশ বাধা দিলেও সারা বিশ্বে বার্তা পৌঁছিয়ে গেছে।কলকাতা সহ দেশের লাখ লাখ মানুষ সারা রাত জেগে অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির ভিডিও তে পোহলগ্রামের হিন্দু রমণীদের কান্না আর্তনাদ ছবি দেখে শিহরিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ চোখের জল ফেলে ভারতের জয়গান গেয়েছে।j তুলনা নেই। এই দেশপ্রেমের ছবি ধরা পড়েছে মুসলিম দেশ দুবাই এ পাক ভারত এশিয়া চ্যাম্পিয়ন ক্রিকেট খেলায়। আবার অসমের সদ্যপ্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গর্গ এর জনপ্রিয় গান মায়াবিনী গেয়ে । মুর্শিদাবাদ জেলার বহরমপুরে শিল্পী শ্রেয়া ঘোষাল যে সাংস্কৃতিক মেল বন্ধনের আবহ সৃষ্টি করলেন টা বিরল নজির হয়ে থাকবে। অসম -বঙ্গের বহু দুর্গা মণ্ডপে জুবিন কে শ্রদ্ধা জানানো হয় তার মায়াবিনীসঙ্গীত রেকর্ড বাজানো হয়। জুবিন অসমীয়া বাংলার মাঝে সেতুবন্ধনের কাজ করেছে। মিলন সেতুর সুর বেজে উঠে গুয়াহাটি বিশ্ব মহিলা ক্রিকেট স্টেডিয়াম এ অসমীয়া সংস্কৃতি আজ বিশ্ব দরবারে পৌঁছিয়ে গেছে। সেও এক দেশপ্রেম । গুয়াহাটি বর্ষাপাড়া তে মহিলা বিশ্ব কাপ স্টেডিয়াম শ্রেয়া ঘোষাল অসমীয়া মেঘলা চাদর পড়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করে এবং জুবিন প্রিয় গান ,"মায়াবিনী "পরিবেশন করে উদ্দীপনা উচ্ছ্বাস সৃষ্টি করেছে ।অসম বাংলা বহুদিন মনে রাখবে।
Comments
Post a Comment