ভূপেন হাজারিকার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
ভূপেন হাজারিকা স্মরণে মোদী
অমল গুপ্ত ,কলকাতা - একটি কণ্ঠস্বরই নয়, তিনি ছিলেন মানুষের হৃদস্পন্দন। তাঁর গানের প্রতিটি কথাতেই দয়া, সামাজিক ন্যায়বিচার, ঐক্য এবং গভীর আত্মিক যোগাযোগ ধ্বনিত হয়েছে- এ ভাবেই আজ প্রখ্যাত গায়ক ভূপেন হাজারিকাকে জন্মবার্ষিকীতে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক নিবন্ধে তিনি লিখেছেন, 'এই বছর তাঁর জন্মশতবর্ষিকী উদযাপনের সূচনা হচ্ছে। এটি ভারতীয় শিল্পের বিকাশে এবং জনসচেতনতায় তাঁর অসামান্য অবদান ফিরে দেখার এক উপলক্ষ মাত্র'।
ভূপেন হাজারিকাকে 'ভূপেনদা' সম্বোধন করে প্রধানমন্ত্রী তাঁর রচনায় লিখেছেন, 'ভূপেন দা-র কাছে মার্কিন যুক্তরাষ্ট্র থাকার সূযোগ ছিল কিন্তু তিনি ভারতে ফিরে সঙ্গীতে নিজেকে নিমগ্ন করেন। রেডিও থেকে শুরু করে থিয়েটার, চলচ্চিত্র থেকে শিক্ষামূলক তথ্যচিত্র, এই প্রতিটি মাধ্যমেই তিনি পারদর্শী ছিলেন। তিনি যেখানেই যেতেন, তরুণ প্রতিভাদের সমর্থন করার উপর জোর দিতেন। তাঁর রচনায় গীতিমূলক ভাবের মিশ্রণ ছিল এবং দরিদ্রদের জন্য ন্যায়বিচার, গ্ৰামীণ উন্নয়ন, সাধারণ নাগরিকদের শক্তি ইত্যাদি সামাজিক বার্তাও দেওয়া হয়েছিল।ভূপেন হাজারিকার জন্ম শত বার্ষিকী উৎসব অসমে সারা বছর উদযাপিত হবে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ সমাধি স্থানে গিয়ে ভূপেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।আগামী 13সেপ্টেম্বর প্রধানমন্ত্রী অসমে যাবেন। তার স্মৃতিতে ডাক বিভাগ এক ডাক টিকিট উন্মোচন করবেন। কলকাতা , সহ দেশের বিভিন্ন স্থানে জন্ম শতবার্ষিকী উদযাপিত হবে।
Comments
Post a Comment