পাকিস্থান বিপদে নদী
বিপদে নদী
উত্তরবঙ্গের যে নদীমাতৃক, সূজলা রূপটির সঙ্গে অদম্ম পরিচিত রাজ্যবাসী, গবেষণায় দেখা গিয়েছে তারই আড়ালে নাকি তলে তলে জমাট বাঁধছে অন্ধকার। হিমালয়ের পাদদেশের নদীগুলি বর্ষার দিনে পাগলপারা। প্রবল বৃষ্টির পরই ফুঁসে উঠে ভাসিয়ে দিচ্ছে জনপদ, নির্বিচারে ভাঙছে রাস্তা, বিপর্যস্ত করে তুলছে স্থানীয় অর্থনীতি। কিন্তু, এই রূপ তার চিরস্থায়ী নয়। বরং গবেষণা বলছে, রায়ডাক, তিস্তা, মহানন্দা, কোশীর মতো নদী ক্রমশই শুকিয়ে আসছে। বিপদের মুখে ঠেলে দিচ্ছে সমগ্র অঞ্চলের বাস্তুতন্ত্র, জীবিকা, এমনকি জলের জোগানকেও। অদ্ভুত বৈপরীত্যই বটে। রিমোট সেন্সিং, জিআইএস টুল-সহযোগে পরিচালিক এই গবেষণায় যে তথ্য মিলেছে, তার এ রাজ্যের উত্তর ভাগের বাসিন্দাদের পক্ষে বিপদবার্তা স্বরূপ। নদী শুধুই পর্যটনস্থল নয়, নৌকাবিহার-সহ প্রমোদের জায়গাও নয়। একটি বসতা নদী এক বিশাল অঞ্চলের অর্থনৈতিকে, বাসিন্দাদের দৈনন্দিনতাকে, সংস্কৃতিকেও ধারণ করে রাখে। তাই তার মৃত্যুসঙ্কেত এক বিরাট ছন্দপতনের সূচনা করে। তার সঙ্গে খাপ খাওয়ানো সহজ কথা নয়।
Comments
Post a Comment