প্রধানমন্ত্রী গুয়াহাটিতে ভূপেন হাজারিকার শতবর্ষ জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা প্রদর্শন করেন
অমল গুপ্ত ,১৪ সেটেম্বার :গুয়াহাটি ,কলকাতা: অসমের আইকন প্রাণের পুরুষ ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উদযাপিত হল।প্রধানমন্ত্রী ভূপেন দা বলে সম্বোধন করে বলেন ভূপেন হাজারিকা তার সঙ্গীতের মধ্যে থেকে বিশ্ব কে জয় করেছেন। দেশের সংহতি সম্প্রীতি গড়েছেন।ভূপেন স্মরণে এক ডাক টিকিট প্রকাশ করা হয়েছে। ২১ টি ভাষাতে জীবন গ্রন্থ প্রকাশ পেয়েছে।বাংলা ভাষার জীবনী গ্রন্থটি সম্পাদনা করেছেন অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী। প্রধান মন্ত্রী বলেন ১৯৭১ মুক্তি যুদ্ধ সময় ভূপেন দা দুই বাংলার সম্প্রীতিতে গান বেঁধেছিলেন ও গঙ্গা ও পদ্মা।তার তুলনা বিরল।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ,কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সিনোয়াল ,রাজ্যপাল উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী কয়েক হাজার কোটি টাকার প্রকল্প সূচনা করেন।
Comments
Post a Comment