কাজিরাঙা খুলছে গণ্ডার আগেই আসবে

খুলছে কাজিরাঙা

 অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ঘোষণা করলেন, পুজোর আগেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে কাজিরাঙা জাতীয় উদ্যান। সাধারণত নভেম্বরে খোলে কাজিরাঙা‌। কিন্তু এ বছর পুজো এগিয়ে এলেও বৃষ্টি ও বন্যা বেশি হয়নি। বিশেষ করে বাগারি রেঞ্জে জঙ্গলে সাফারির রাস্তার বেশি ক্ষতি হয়নি। হিমন্ত জানান, ২৬ সেপ্টেম্বর থেকে বাগরি রেঞ্জের অংশবিশেষ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। কোহোরা রেঞ্জ অবশ্য অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে খুলবে। তবে হাতি সাফারি শুরু হবে ১ নভেম্বর। সদ্যপ্রয়াত জুবিন গগকে শ্রদ্ধা জানিয়ে ও নীরবতা পালন করে অসমের আর এক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানস জাতীয় উদ্যান বুধবার থেকেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর