কান্দি জেল রোড থেকে দিল্লী জাতীয় পর্যায়ের শিল্পী অরূপ গুপ্তের আকাশ ছোঁয়ার স্বপ্ন
শিল্পী অরূপ গুপ্ত:
ছবিতে আমার সঙ্গে যাঁকে দেখছেন তিনি হচ্ছেন ভারতবর্ষের জাতীয় পর্যায়ের শিল্পী দের মধ্যে অন্যতম মাননীয় শ্রী অরূপ গুপ্ত মহাশয়। 1993 সালে নিউ দিল্লী ললিতকলা একাডেমির ন্যাশনাল সিলেক্টেড আর্টিস্ট । পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার ভূমিপুত্র। কান্দি থানার জেল রোড তাঁর আদি নিবাস। কান্দি রাজ হাইস্কুলের প্রাক্তন শিক্ষক প্রয়াত রমানাথ গুপ্ত মহাশয়ের ষষ্ঠ তথা কণিষ্ঠ পুত্র। বর্তমানে কোলকাতা বাসী হলেও নিজের পেশাগত কারনে ১৯৮৪ থেকে ২০২৪ প্রায় দীর্ঘ চল্লিশ বছর দিল্লীতে ছিলেন ।
ছেলেবেলা থেকেই ছবি আঁকার নেশা তাঁকে পেয়ে বসেছিল তাই ১৯৭৬ সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় ভালোভাবে পাশ করার পর কোলকাতা চলে যান এবং ওখানে আর্ট স্কুলে ভর্তি হয়ে যান । কোলকাতায় শিল্প কলা শেখার পাশাপাশি বিভিন্ন সংস্থার সংস্পর্শে আসেন । তদানীন্তন ক্লারিয়ন বিজ্ঞাপন সংস্থা কলকাতা স্টুডিও তে কাজ করার সময় সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় ও বিখ্যাত আর্টিস্ট সমীর সরকারের সাথে কাজ করবার সুযোগ পান। ওনার অনেক বই NCERT ( ন্যাশনাল কাউন্সিল এডুকেশন রিসার্চ ট্রেনিং ) এবং NBT ( ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়াতে ) দেখা যায়। ক্ল্যারিয়ণে কাজ করার সুবাদে তাঁকে মুম্বাই,পুণে, দিল্লি, হায়দারাবাদ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে হতো । তাঁর আঁকা ছবি বিদেশেও খ্যাতি লাভ করে । দেশ , বিদেশের বহূ স্বনামধন্য শিল্পীর সঙ্গে তাঁর পরিচয় হয় এবং তাঁদের ভালোবাসা পান । ফলে তিনি একজন জাতীয় পর্যায়ের শিল্পী হিসেবে বিবেচিত হন ।
মধ্য ষাটের এই যুবক কিন্তু বরাবরই প্রচার বিমুখ এবং স্বল্পভাষী। তিনি যখন একবার সরকারি কাজে অসমে গিয়েছিলেন তখন তাঁর সেজদা মাননীয় অমল গুপ্ত মহাশয় যিনি অসমের গুয়াহাটির বরিষ্ঠ সাংবাদিক তিনি অরূপ বাবুর জন্য দূরদর্শনের মাধ্যমে একটি সাক্ষাৎকার অনুষ্ঠানের ব্যবস্থা করে দিয়েছিলেন । সেই সাক্ষাৎকার থেকে আমরা তাঁর শিল্প কর্ম সম্বন্ধে অনেক কিছুই জানতে পারি ।
অসম থেকে অন লাইনে প্রকাশিত নয়া ঠাহর পত্রিকার ২০২৫ সালের শারদীয়া সংখ্যার প্রচ্ছদ পৃষ্ঠা টি তাঁর ই আঁকা । অরূপ বাবু যেহেতু বাংলার গর্ব, বাঙ্গালীর গর্ব তথা ভারতবর্ষের গর্ব তাই অবসর পরবর্তী জীবনে তাঁর জন্ম ভিটে শহর কান্দির জন্য কিছু শিল্পকর্মের নির্দশন রেখে যেতে চান সেটাই তাঁর মনের ইচ্ছা প্রকাশ করেছেন।
অরূপ বাবু সুস্থ থাকুন, ভালো থাকুন এবং উনার সর্বাঙ্গীন কুশল কামনা করি।
©সকুমি
Comments
Post a Comment