, দেশে শিশু মৃত্যু হার কমেছে
দেশে রেকর্ড কমেছে শিশুমৃত্যু: রিপোর্ট
ভারতে শিশুমৃত্যুর সংখ্যা ২০২৩ সালে প্রতি এক হাজার শিশুর জম্মের সাপেক্ষে ছিল ২৫। রেজিস্ট্রোর জেনারেল অব ইন্ডিয়ার তরফে প্রকাশিত ওই বছরের স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম রিপোর্টে এই পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। তার ভিত্তিতেই বলা হচ্ছে, ভারতে শিশুমৃত্যুর হার কখনও এত নীচে নামেনি। ২০১৩ সালে এই হার ছিল ৪০। অর্থাৎ ২০১৩ থেকে' ২৩, দশ বছরে দেশে শিশুমৃত্যুর হার কমেছে ৩৭.৫%। আর ১৯৭১ সালের নিরিখে হিসাব করলে ২০২৩ সালে এসে তার ৮০% কমেছে। কারণ, ১৯৭১-এ ভারতে শিশুমৃত্যুর হার ছিল ১২৯।
কোনও নির্দিষ্ট বছরে প্রতি এক হাজার জীবন্ত শিশুর জম্মের সাপেক্ষে শিশুমৃত্যুর সংখ্যার এই হার দেশের জনস্বাস্থ্যের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সূচক। ২০২৩-এর রিপোর্ট বলছে, ওই বছরে ভারতের গ্ৰামাঞ্চলে শিশুমৃত্যুর হার ৪৪ থেকে কমে ২৮ হয়েছে। অর্থাৎ ৩৬% কম। শহরাঞ্চলেও এই হার কমে ২৭ থেকে ১৮ হয়েছে, যা আদতে ৩৩% হ্রাস। ২০২৩ সালের পরিসংখ্যান মোতাবেক, ওই বছরে দেশে শিশুমৃত্যুর হারের নিরিখে শীর্ষে ছিল তিন রাজ্য- মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও উত্তরপ্রদেশ। সবার নীচে মণিপুর (৩)। ২১টি বড় রাজ্যের মধ্যে কেবল একমাত্র (৫), যেখানে ২০২৩- এ শিশুমৃত্যুর হার ছিল এক অঙ্কে। তার স্থান মণিপুরের ঠিক উপরে।
Comments
Post a Comment