ওয়াকফ স্থগিত একাধিক ধারা

ওয়াকফ: স্থগিত একাধিক ধারা

 নরেন্দ্র মোদী সরকারের অস্বস্তি বাড়িয়ে সংশোধিত ওয়াকফ আইনের একাধিক ধারায় আজ অন্তবর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। তাংপর্যপূর্ণ হল, ওই বিলটি নিয়ে যৌথ সংসদীয় কমিটিতে বিরোধীরা যে ধারাগুলি নিয়ে আপত্তি জানিয়েছিলেন, মূলত সেগুলিতেই স্থগিতাদেশ জারি করেছে দেশের শীর্ষ আদালত। এই পদক্ষেপকে গণতন্ত্রের পক্ষে শুভ সঙ্কেত বলে মোদী সরকার তুলে ধরার চেষ্টা করলেও, বিরোধীদের বক্তব্য, আজকের রায় সরকারের 'গালে বড় মাপের চড়'।
      ওয়াকফ আইনে সংস্কারের উদ্দেশ্য গত বছরের আগস্ট মাসে বিলটি লোকসভায় পেশ করে মোদী সরকার। তারপরেই বিস্তারিত আলোচনা জন্য তার পাঠিয়ে দেওয়া হয় জেপিসি-তে‌। কিন্তু অভিযোগ ওঠে, প্রাথমিক রিপোর্টে বিরোধীদের কোনও আপত্তি নথিভুক্তই করেনি কমিটি। পরে অবশ্য সেই আপত্তি নথিভুক্ত হয় এবং এ বছরের বাজেট অধিবেশনে সংসদের দু'কক্ষেই মাঝরাত পর্যন্ত অধিবেশন চালিয়ে ওই বিলটি পাশ করিয়ে নেয় সরকার।
       
        সুপ্রিম কোর্টের রায় 
      
    .ওয়াকফ সম্পত্তি দানে অন্তত পাঁচ বছর ইসলাম ধর্ম পালনের নিয়মে স্থগিতাদেশ।
  .কোনও সম্পত্তি ওয়াকফ কি না সেই সিদ্ধান্তগ্ৰহণে জেলাশাসকের ক্ষমতায় স্থগিতাদেশ। চুড়ান্ত সিদ্ধান্ত নেবে ওয়াকফ ট্রাইব্যুনাল বা সংশ্লিষ্ট রাজ্যের হাই কোর্ট।
  . ওয়াকফ বোর্ডের সেইও হিসাবে যথাসম্ভব কোনও মুসলিম ব্যক্তিকে বেছে নিতে হবে।
 . কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে চার জনের বেশি অ-মুসলিম সদস্য হতে পারবে না।
 . রাজ্য ওয়াকফ বোর্ডে তিন জনের বেশি অ-মুসলিম সদস্য হতে পারবে না।( এবিপি সূত্রের খবর)

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর