মেঘভাঙ্গা বৃষ্টি দেরাদুনে মৃত ১৩ , হিমাচল এ ধস
মেঘভাঙা বৃষ্টি, দেহরাদূনে মৃত ১৩
মেঘভাঙা বৃষ্টি হড়পা বান এবং ভূমিধসের জেরে ফের বিধ্বস্ত উত্তরাখণ্ড। সোমবার মাঝরাতে দেহরাদূনে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি, দোকানপাট এবং গাড়ি।
এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ অন্তত ১৬। সোমবার থেকে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের মণ্ডী জেলার ধরমপুর এলাকাও। সেখানেও অন্তত দু'জন নিখোঁজ।
দেশের উত্তর ভাগে হিমালয়ের পার্বত্য এলাকায় মাত্রা ছাড়া, মেঘভাঙা বৃষ্টি, হড়পা বনি এবং তার ফলে সম্পদের বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানি যেন এ বছর নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছে। এর আগে উত্তরাখণ্ডের ধারালী, হিমাচল প্রদেশের মানালি এবং জম্মু-কাশ্মীরের চিসোতিতে মেঘভাঙা বৃষ্টি বড় বিপর্যয় ডেকে এনেছে। মানালি ও তার আশপাশের বিস্তীর্ণ অঞ্চল এ বছর টানা বৃষ্টিতে বিপর্যস্ত। সোমবারও মণ্ডী জেলার ধরমপুরে মেঘভাঙা বৃষ্টি হয়েছে।
Comments
Post a Comment