কান্দি জেল রোড মহিলা পরিচালিত সর্বজনীন দুর্গা পুজো সম্মানিত

সঞ্জয় মিশ্র : কান্দি জেল রোড
মহিলা পরিচালিত পূজো কমিটির মধ্যে জেল রোড সার্বজনীন দূর্গা পূজা কমিটির পূজো কান্দি শহরের মধ্যে পরিচালনার ক্ষেত্রে এবছর শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করলো । 
সপ্তপুরী , কান্দি শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সারা শহর জুড়ে পরিক্রমা চালিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে । আজ দুপুরে মহিলা কমিটির হাতে একটি মানপত্র এবং ট্রফি তুলে দিয়ে যায় । কমিটির সভাপতি শ্রীমতী শুভ্রা ভট্টাচার্য এবং সম্পাদক শ্রীমতী রিয়া চ্যাটার্জি  বলেন এর ফলে আগামী বছরে আমরা আরোও উৎসাহ পাবো এবং এবছরের ভুল ত্রুটি শুধরে আরো ও ভালো করে ব্যবস্থা করবো । জেল রোড বাসিরা তাঁদের কে সবদিক থেকে সহযোগিতা না করলে তাঁদের এই প্রয়াস সার্থক হতো না । শ্রেষ্ঠত্বের শিরোপা পাওয়ায় তাঁদের পরিশ্রম সার্থক বলে জানান।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর