সুদ কমানোর সম্ভবনা দাবি স্টেট ব্যাংকের
সুদ কমানোর সুবর্ণ সুযোগ, দাবি স্টেট ব্যাঙ্কের
খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার নিয়ন্ত্রণে। এই অবস্থায় রির্জাভ ব্যাঙ্কের সামনে পরের ঋণনীতিতে রেপো রেট আরও ২৫ বেসিস পয়েন্ট কমানোর সুযোগ রয়েছে, দাবি স্টেট ব্যাঙ্কের গবেষণা শাখার রিপোর্টে। সেখানে বলা হয়েছে, আগামী সোমবার যে দুই মাসের সুদ ঠিক করতে বৈঠকে বসবে শীর্ষ ব্যাঙ্কের ঋণনীতি কমিটি, সেই অক্টোবর- নভেম্বর দু'টিক থেকে ওই সুযোগ তৈরি করেছে। এক, এই দু'মাসে এমনিতেই মূল্যবৃদ্ধির হার কম থাকার কথা। দুই, বহু জিনিসের জিএসটির হার কমার ফলেও দাম কমবে সেগুলির। ফলে স্টেট ব্যাঙ্কের অর্থনীতিবিদরা মনে করছেন, মূল্যবৃদ্ধির হার নামতে পারে ২ শতাংশের নীচে। এটাই ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানোর পথ তৈরি করে দিয়েছে।
Comments
Post a Comment