রবীন্দ্র নাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ে জগদীশ চন্দ্র বসু ক্যাম্পাস উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ে ‘জগদীশ চন্দ্র বসু ক্যাম্পাস’ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী: ৫০ কোটি টাকা বরাদ্দ ৷৷
--------------------------------------------
সঞ্জিত সরকার, হোজাই,৪ সেপ্টেম্বর: গত ২আগষ্ট হোজাইয়ের সাগরবস্তিতে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত অত্যাধুনিক ভবনের ( স্যার জগদীশ চন্দ্র বসু ক্যাম্পাস) আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মা । অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী একটি বৃক্ষরোপণ করে উদ্বোধনী কার্যক্রম সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড.রনোজ পেগু, কাজিরাঙা লোকসভা কেন্দ্রের সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা ও শ্রীভূমি লোকসভা কেন্দ্রের সাংসদ কৃপানাথ মাল্লা, অসমের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের মন্ত্রী তথা হোজাই জেলার অভিভাবক মন্ত্রী কেশব মহন্ত, হোজাইর বিধায়ক রামকৃষ্ণ ঘোষ ও লামডিং বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিবু মিশ্র এবং হোজাইয়ের প্রাক্তন বিধায়ক শীলাদিত্য দেব, শিক্ষা বিভাগের কমিশনার-সচিব নারায়ণ কোয়র প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মানবেন্দ্র দত্ত চৌধুরী স্বাগত ভাষণ প্রদান করে তার বক্তব্যে বলেন, রাজ্যের কর্মদক্ষ মুখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মা'র করকমল দ্বারা আজ বিশ্ব বিদ্যালয়ের 'স্যার জগদীশ চন্দ্র বোস ' এর নামে নামাংকিত বিশ্ব বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ভা চৌহদ উদ্বোধনের মাধ্যমে হোজাই তথা রাজ্যের শিক্ষা জগতে এক ইতিহাস সৃষ্টি হল৷ তিনি আরও বলেন যে, আজকের এই শুভ দিন অনাগত দিনে ইতিহাস হয়ে থাকবে ৷ উপাচার্য প্রত্যয়ের সঙ্গে বলেন যে, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব বিদ্যালয় আগামী দিনে জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করতে সক্ষম হবে ৷ শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে জানান, আজ উদ্বোধন হওয়া এই চত্বর প্রায় ৫৫ কোটি টাকা ব্যয় করে নির্মিত হয়েছে। তিনি আরও বলেন, পূর্বে অনেক ক্ষেত্রে কোনও সরকার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও অন্য সরকারের সময়ে তার উদ্বোধন হয়েছে। কিন্তু এই সরকারেই ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন — উভয়ই সম্ভব হয়েছে একমাত্র রাজ্যের কর্মদক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সফল ও দূরদর্শী নেতৃত্বে । মূখ্য অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, “২০১৬ সালে আমি এই বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আজ তা নিজ হাতে উদ্বোধন করতে পেরে গৌরব বোধ হচ্ছে।তিনি আরও বলেন, ৩০৫০ জন শিক্ষার্থী এবং ৩২টি বিষয়ের পাঠ্যক্রম সহ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব বিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ পেয়েছে ৷ রাজ্যের শিক্ষা খন্ডের মানোন্নয়নের জন্য রাজ্য সরকারের দায়বদ্ধ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে, রাজ্যে মোট ৩০ টি মেডিকেল কলেজ স্থাপন করা হবে এবং ইতিমধ্যেই ১৪ টি মেডিকেল কলেজ প্রায় চালু হওয়ার পর্যায়ে আছে ৷ তিনি আরও বলেন যে, ৬হাজার বছর পুরানো ভারতীয় সনাতন সংস্কৃতির যথার্থ উন্নয়নে সরকার যৎপরোনাস্তি প্রচেষ্টা অব্যাহত রাখবে ৷ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে ৫০ কোটি টাকার আর্থিক অনুদান দেওয়ার কথাও আজ আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন মুখ্যমন্ত্রী ৷বিশ্ব বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার জন্য বিশ্ব বিদ্যালয় সংযোগী দেড় কিলোমিটার পথ 'জাতীয় সড়ক' য়ের সাথে সংযোগ করার উদ্দেশ্যে যাবতীয় পদক্ষেপ গ্রহন করার জন্য লোক নির্মাণ বিভাগের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহন করার জন্য মুখ্যমন্ত্রী হোজাইর জেলা কমিশনার'কে নির্দেশ প্রদান করেন ৷ মুখ্যমন্ত্রী হোজাইর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন এবং ইতিহাস বিভাগের একটি গ্রন্থ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে " মামা-মামা" চিৎকার করে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ব বিদ্যালয় চত্বর উত্তাল করে তোলেন ৷ মুখ্যমন্ত্রীর আজকের এই সভায় ছাত্র-ছাত্রী , বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষয়িত্রী এবং কর্মী সহ বিশিষ্ট নাগরিকদের উপচে পড়া ভিড় ছিল লক্ষ্যনীয় ৷৷

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর