মুর্শিদাবাদে ৩০০ বছরের বেরা উৎসব সম্পন্ন
বেরা উংসব
'বেরা' ফার্সি শব্দ। এর অর্থ 'কোনও মহং উদ্দেশ্য দলবদ্ধ নৌ-যাত্রা'। মুর্শিদাবাদ জেলায় এই বেরা উংসব প্রায় ৩০০ বছরের বেশি পুরনো। মুর্শিদাবাদের নবাবী ইতিহাস নিয়ে উংসাহী লালবাগ সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজের ইতিহাসের শিক্ষক ফারুক আবদুল্লা জানান, কথিত রয়েছে নবাব মুর্শিদকুলি খানের আমলে এই উংসবটি প্রথম সূচনা হয়েছিল। তবে এই সম্পর্কে আরও একটি তথ্য কথিত রয়েছে, মুঘল সম্রাট জাহাঙ্গিরের আমলে তংকালীন বাংলার সুবাদার মুকাররম খান রাজধানী ঢাকায় বেরা উংসবের সূচনা করেছিলেন। সেখানে বুড়িগঙ্গা নদীতে বেরা উংসবের সূচনা হয়। কে প্রথম 'বেরা উংসব' চালু করেছিলেন, তা নিয়ে মতবিরোধ রয়েছে।
Comments
Post a Comment