দেশে জুবিন স্মরণ : চিত্ত পাল

২৩ সেপ্টেম্বর, গুয়াহাটি:: "দেশ বিদেশের কোটি কোটি শ্রোতা গুণমুগ্ধদের হৃদয় ভেঙে মহাপ্রয়াণের পথে চলে গেলেন জুবিন গার্গ। পঞ্চভূতে বিলীন হয়েছেন শতাব্দীর অন্যতম সেরা সঙ্গীতজ্ঞ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমন অনাকাঙ্ক্ষিত ও অকাল মৃত্যুতে আপামর জনসাধারণ আজ শোকস্তব্ধ!" --"নর্থ-ইষ্ট হিন্দু বাঙালি ইউনাইটেড ফোরাম" এর পক্ষ থেকে শিল্পীর প্রতি ব্যথিত হৃদয়ে গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি  সমবেদনা জানিয়েছে।
ইউনাইটেড ফোরামের মুখ্য আহ্বায়ক চিত্তরঞ্জন পাল এক শোকবার্তায় বলেন, প্রয়াত জুবিন ছিলেন সঙ্গীত জগতের এক ব্যতিক্রমী নক্ষত্র। অসমিয়া ও বাংলা ভাষায় গাওয়া গানের মধ্যে তিনি ভিন্ন মাত্রা এনে দিয়েছেন। যদিও তিনি চল্লিশ টি ভাষার গানে কন্ঠ দিয়েছেন। যুব প্রজন্মের হার্টথ্রবের কন্ঠে শুধু সঙ্গীত ছিলো না, ছিলো অফুরন্ত ভালোবাসা, আবেগ ও একতার নিবিড় প্রতীক। যার দ্বারা উত্তর পূর্বাঞ্চলের সমগ্র জাতিসত্তাকে এক সুরে বেঁধে রেখে ছিলেন। প্রয়াত জুবিন গার্গ শুধু মাত্র একজন গায়ক ছিলেন না, তিনি নব প্রজন্মের সাংস্কৃতিক দূত ছিলেন। তাঁর গান প্রতিটি ঘরে আজীবন অনুরণিত হবে।  তাঁর সঙ্গীতের মধ্যে আনন্দ, বেদনা, সংগ্রাম ও সামাজিক আশা-আকাঙ্খার প্রতিধ্বনি ছিলো। যারদরুণ, তিনি শ্রোতাদের মনে চিরদিন অমর হয়ে থাকবেন। অবিস্মরণীয় সুরের যাদু দিয়ে জুবিন মানুষ কে মন্ত্রমুগ্ধ করে রেখে ছিলেন। মানব দরদী, পরোপকারী, প্রকৃতিপ্রেমী জুবিনের মৃত্যুতে গোটা দেশ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে, এটা অনস্বীকার্য।
নর্থ-ইষ্ট হিন্দু বাঙালি ইউনাইটেড ফোরামের মুখ্য আহ্বায়ক চিত্তরঞ্জন পাল জুবিন গার্গের নামে অসমে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। নব প্রজন্মের যুবক যুবতীরা যাতে প্রয়াত জুবিনের সৃষ্টিশীলতা ও তাঁর চিন্তা ভাবনা নিয়ে অধ্যয়ন করতে পারে, তার জন্য এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অত্যন্ত জরুরি।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর