উপরাষ্ট্রপতি পদে সিপি রাধা কৃষ্ণন

উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন ভোট ভাঙাল এনডিএ

 ম্যাড়মেড়ে জেতা ম্যাচ। সেই খেলাতেও বিপক্ষের শিবিরে ভাঙল ধরিয়ে, নিজেদের জেতার ব্যবধান বাড়িয়ে নিয়ে শেষ পর্যন্ত উত্তেজনা জিইয়ে রাখল শাসক শিবির। ভোট ভাঙানোর খেলায় নিজেদের ঘর ধরে রাখতে ব্যর্থ হল 'ইন্ডিয়া' মঞ্চ। আরএসএসের সাধারণ কর্মী থেকে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন তামিলনাড়ু সিপি রাধাকৃষ্ণন হলেন তামিলনাড়ুর সিপি রাধাকৃষ্ণন। সম্পূর্ণ হল বৃত্ত।
   জগদীপ ধনখড় শারীরিক কারণে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার আজ তাঁর উত্তরসূরি বেছে নিতে নির্বাচনে অংশ নিয়েছিলেন সংসদের উভয় কক্ষের সাংসদেরা। দিনের শেষে পরিসংখ্যান বলছে, ৪৫২টি ভোট পেয়ে জয়ী হয়েছেন এনডিএ শিবিরের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর