বিদ্যাসাগরের জন্মদিন পালন
*জন্মদিন পালন* :-
নয়া ঠাহর। ,সংবাদদাতা: কান্দি: কান্দির নূতন পাড়ায় অবস্থিত পড়াঘর কোচিং সেন্টারের উদ্যোগে আজ সকাল আটটা থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্পুর্ন ঘরোয়া পরিবেশে বিদ্যাসাগর মহাশয়ের ২০৫ তম জন্মদিন পালন করা হলো । অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত অতিথি অভ্যাগত রা বিদ্যাসাগর মহাশয়ের জীবনের বিভিন্ন দিক ও ঘটনা আলোচনায় তুলে ধরেন । আলোচনা সভার পর পড়াঘর কোচিং সেন্টারের ছাত্র ছাত্রী দের নিয়ে বিদ্যাসাগর মহাশয়ের জীবনীর উপর একটি ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষে কেক কেটে উপস্থিত সকল কে মিষ্টিমুখ করানো হয় ।
Comments
Post a Comment