১৮তম বাংলা নিউজ পোর্টাল "নয়া ঠাহর " জম জমাট পুজো বার্ষিকী মহালয়া তে প্রকাশ পাচ্ছে

নয়া ঠাহর , কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ থেকে মহালয়ার   দিন আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পাবে। এবার ১৮ তম বর্ষের ১৪৩২  শারদ সংখ্যা নয়া কলেবর নতুন আঙ্গিকে প্রকাশ পাবে।  অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত    পত্নী প্রাক্তন সংসদ পদ্মশ্রী জয়শ্রী  গোস্বামী মহন্ত এবারও  সম্পাদকীয় উপদেষ্টা মন্ডলী তে আছেন। নতুন করে স্থান  করে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলার  শিক্ষাবিদ বীরেশ্বর সরকার , মৎস বিভাগের প্রাক্তন আধিকারিক, সুলেখক   সঞ্জয় মিশ্র কে  । বাকিরা হলেন সাহিত্য গবেষক প্রণব আচার্য , ঠাহর এর প্রাক্তন সম্পাদক  জয়শ্রী আচার্য , পুনের সাহিত্য গবেষক জয়শ্রী বসু, গুয়াহাটির সাংবাদিক রিঙ্কি মজুমদার, গুয়াহাটি ,  নিউজ লাইফ বাংলার সাংবাদিক   পিয়ালী ঘোষ দে, শিলং এর সাংবাদিক  ননিগোপাল ঘোষ  গুয়াহাটি , সাংবাদিক দেবযানী পাটি কর , শিলচরের সাংবাদিক শুভ সুন্দর দেব চৌধুরী , কলকাতার সাংবাদিক দেব কিশোর চক্রবর্তী  গুয়াহাটি দিশপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কুঞ্জ  মোহন রায় ,দিল্লির সাংবাদিক রত্ন জ্যোতি দত্ত প্রমুখ দের  সম্পাদকীয় উপদেষ্টা  মন্ডলীর। সদস্য মনোনীত হয়েছেন। এবারও" নয়া ঠাহর" পুজো সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন নয়া দিল্লির জাতীয় পর্যায়ের শিল্পী অরূপ গুপ্ত,। সাংবাদিক অমল গুপ্তের সম্পাদনায়  প্রকাশিত পত্রিকাতে কলম ধরেছেন দেশের বহু বিশিষ্ট লেখক। । যাদের লেখনিতে পত্রিকা সমৃদ্ধ হয়েছে তারা হলেন   প্রণব আচার্য, দুর্গাপদ ঘোষ,দেবযানী  পাটি কর ,নটেশ সুন্দর সিংহ, হরিশংকর চট্টোপাধ্যায়,অতীন দাস,হীরক কর,মোহিত রায়,  বট কৃষ্ণ হালদার ,পিন্টু সরকার , সঞ্জয় কুমার মিশ্র,প্রবীর  ভট্টাচার্য, ধর্মানন্দ দেব , দেবায়ন দেব, পার্বতী শংকর রায় চৌধুরী ,হেমেন্দ্র কুমার ঘোষ, ননী গোপাল ঘোষ    বিষান গুপ্ত ,বীরেশ্বর সরকার ,প্রদীপ দত্ত রায়, আশীষ কুমার দে, বিশ্বজিৎ নন্দি,জয়শ্রী বসু,    চন্দ্র শ্রী কানুনগো প্রমুখ ,কবিতার ডালি সাজানো হয়েছে বিকাশ সরকার শ্যামল সরকার , মন্টু লাল আচার্য ,বৈদ্যনাথ নাথ , নাসিরউদ্দিন আহমেদ ,তনয়া গুপ্ত ,কৌশিক  বড়াল,সুপ্রভাত বাগচী ,দেবদাস রাজক, কেয়া মুখার্জি , প্রমুখ ।


Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর