বরাক ব্রহ্মপুত্র উপত্যকার এক কোটি বাঙালি র প্রতি বিজেপি দলের অবজ্ঞা দমন পীড়নের ফল বিপি এফের সাফল্য

নয়া ঠাহর ,শিলচর

 হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালিদের প্রতি বিজেপি দলের অবজ্ঞা এবং দমননীতি বিটিসি নির্বাচনে বিফিএফ এর সাফল্য তরান্বিত করেছে - বিডিএফ।

বিটিসি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছে হাগ্রামা মহিলারি নেতৃত্বাধীন বিপিএফ দল। হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালিদের প্রতি বিজেপি দলের অবজ্ঞা ও দমননীতি এই ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মন্তব্য করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে বিটিসি নির্বাচনের প্রাক্কালে জাতীয় রাজনৈতিক দলসমূহকে ভোট না দিয়ে বোরো ল্যান্ডের স্থানীয় দলকে ভোট দেবার জন্য তিনি বোরো ল্যান্ডের বাঙালিদের অনুরোধ জানিয়েছিলেন। বাঙালিরা সেই অনুযায়ী ভোট দিয়েছেন বলে তিনি এদিন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন যে বিগত শাসনকালে বিজেপি দল বাঙালি হিন্দুদের জন্য কাজের কাজ কিছুই করেনি। যে দলকে উজাড় করে ভোট দিয়ে বাঙালি হিন্দুরা নির্বাচিত করেছিলেন তাঁদেরই বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছে বিজেপি সরকার। আসামে বাঙালিদের সংখ্যা প্রায় এক কোটি। কিন্তু বিগত যে দেড়লাখ নিযুক্তি দেওয়া হয়েছে তাঁতে বাঙালিদের সংখ্যা খুবই নগন্য। বরাক উপত্যকার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ স্থানীয়দের জন্য সংরক্ষিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেনি বিজেপি সরকার। কেন্দ্রীয় সরকার এবং রেল মন্ত্রকের সবুজ সংকেত স্বত্তেও ভাষা শহিদ স্টেশন 'নামকরণের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিতে অনিচ্ছুক এই সরকার। এছাড়া নাগরিকত্বের নামে বাঙালিদের হেনস্থা চলছেই। মুখ্যমন্ত্রী এই ইস্যুতে প্রতিবারই বিভিন্ন কথা বলে বাঙালিদের বিভ্রান্ত করে চলেছেন। প্রকৃত সমাধানের কোন উদ্যোগ নেই।এছাড়া ,পুনর্বাসনের ব্যবস্থা না করে যথেচ্ছ এবং অমানবিক উচ্ছেদ, বাঙালিদের বাংলাদেশী বলে অপমান ইত্যাদির মাধ্যমে রাজ্যের বাঙালিদের কোনঠাসা করে দেওয়া হয়েছে। তিনি বলেন এসবের প্রতিক্রিয়ায়ই বোরোল্যান্ডে এবার বাঙালি ভোটাররা বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং তিনি বলেন ২০২৬ এর নির্বাচনেও বোরোল্যান্ড তথা সমগ্র রাজ্যের বাঙালিরা একই ভূমিকা নেবেন বলে তিনি আশাবাদী।

প্রদীপ দত্তরায় এদিন নির্বাচনী সাফল্যের জন্য হাগ্রামা মহিলারিকে অভিনন্দন জানিয়ে ত বাঙালি সহ বোরো ল্যান্ডের সমস্ত জাতি জনগোষ্ঠীর উন্নয়নে সদর্থক ভূমিকা পালনের জন্য তাঁকে আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন যে প্রয়াত বোডোফা উপেন্দ্রনাথ ব্রহ্মের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনে তার সহযোগিতার জন্য সমস্ত বরাকবাসী তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন প্রয়াত উপেন্দ্রনাথ ব্রহ্ম বোরো ল্যান্ডের উন্নয়নের যে স্বপ্ন দেখেছিলেন তা সাকার করতে পারে একমাত্র স্থানীয় দল , কোন জাতীয় রাজনৈতিক দল নয়। তাই হাগ্রামা মহিলারিকে নির্বাচনী সাফল্যের জন্য এদিন উষ্ণ অভিনন্দন জানিয়ে সেই লক্ষ্যে কাজ করে যাবার আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিএফ এর পক্ষ থেকে আহ্বায়ক দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর