দিল্লির সঙ্গে সম্পর্ক খারাপ: ইউনূস
দিল্লির সঙ্গে সম্পর্ক ভাল নয়ঃ ইউনূস
নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্ক এখন ভাল নয়, সরাসরি বললেন বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপুঞ্জের বার্ষিক সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে তিনি বলেছেন, "বাংলাদেশের ছাত্ররা যা করেছেন, সেটা ভারতের পছন্দ নয়। কারণ, ওই বিক্ষোভই শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়েছে।" তাঁর দাবি, হাসিনাকে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করছিল ভারত। আর তাতেই হাসিনা দেশে সমস্যা পাকাচ্ছিলেন। তাঁর বক্তব্য, ভারত থেকে প্রচুর ভুয়ো খবর আসছে যাতে বাংলাদেশের ঘটনা ইসলামি আন্দোলন' বলে প্রচার করা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে। এতেই সম্পর্ক আরও খারাপ হচ্ছে বলে দাবি করেছেন ইউনূস।
Comments
Post a Comment