কার্তিক মড়ারাজের বিরুদ্ধে মামলা খারিজ

কার্তিক মড়ারাজের বিরুদ্ধে মামলা খারিজ 
বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে জরিমানা করল কলকাতা হাই কোর্ট। তাঁরই দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে আদালতের সমন নষ্ট করার জন্য সব্যসাচীকে ১১ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মানহানিকর বক্তব্য করার অভিযোগ জানিয়ে ওই মামলা করেছিলেন সব্যসাচী। কার্তিক মহারাজের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানান, শুনানিতে বার বার মামলাকারীর পক্ষে কেউ উপস্থিত না থাকায় বিরক্তি প্রকাশ করে আদালত। এর পরেই মামলা খারিজ করে আদালতের সমন নষ্ট করার দায়ে মামলাকারীকে জরিমানা করা হয়।
    কার্তিক মহারাজ বলেন, "সত্যের জয় একটু ধীরে হয়। আদালতের উপরে ভরসা আছে সত্যের জয় হবেই।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর