পাঁচশো পরিবারের দায়িত্ব নিলেন অভিনেতা শাহরুখ খান

পাঁচশো পরিবারের দায়িত্ব নিলেন 

 শাহরুখ খান এ বার পঞ্জাবের বন্যাত্রাণে সরাসরি সাহায্য করলেন। অমৃতসরের ৫০০টি পরিবারের দায়িত্ব নিয়েছেন তারকা। অভিনেতার দায়িত্ব নিয়েছেন তারকা। অভিনেতার সংস্থা মীর ফাউন্ডেশনের মাধ্যমে এই সাহায্য করা হচ্ছে।
   ভয়েস অব অমৃতসর নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে শাহরুখের সংস্থাটি। মীর ফাউন্ডেশন মূলত সারা দেশে অ্যাসিড-আক্রান্তদের নিয়ে কাজ করে। এ বার পঞ্জাবের বন্যাত্রাণে সরাসরি কাজ করছে। রাভি নদীর তীরে যে গ্ৰামগুলি বন্যায় ভেসে গিয়েছে, সেগুলি পুনর্নির্মাণের কাছে উদ্যোগ নিয়েছে এই দুই সংস্থা। যে ৫০০ টি বাড়ির দায়িত্ব নিয়েছে, সেগুলি ছাড়াও পাটিয়ালা, ফিরোজপুর-সহ একাধিক জায়গার বন্যাবিধ্বস্তদের জন্য ত্রাণসামগ্রী পাঠাচ্ছে শাহরুখের সংস্থা। তাদের কাছে খাবার, পোশাক ছাড়াও গৃহস্থালির যাবতীয় প্রয়োজনীয় জিনিস ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর