কলকাতা আলিপুর চিড়িয়াখানা তে দুই বাঘিনীর মৃত্যু
দুই বাঘিনীর মৃত্যু হল আলিপুরে
এক দিনের ব্যবধানে আলিপুর চিড়িয়াখানায় দু'টি বাঘিনী মারা গিয়েছে। এর মধ্যে একটি সাদা বাঘিনী এবং অন্যটি হলুদ-কালো ডোরাকাটা রয়্যাল বেঙ্গল। বন দফতর সূত্রের দাবি, দু'জনেরই বয়স হয়েছিল এবং অসুস্থ ছিল। প্রাথমিক ভাবে এই মৃত্যুর পিছনে কোনও অস্বাভাবিকতা নজরে আসেনি। তবে রাজ্যের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন এই মৃত্যু নিয়ে একটি অনুসন্ধানকারী দল গড়েছেন। বল দফতরের এক কর্তা জানান, দু'টি বাঘিনীর দেহের ময়না তদন্ত এবং ভিসেরা পরীক্ষা হবে। তার ভিত্তিতে অনুসন্ধানকারী দল মৃত্যু সংক্রান্ত রিপোর্টও দেবে।
বনকর্মীদের একাংশের মতে, জঙ্গলে সাধারণত বাঘ গড়ে ১৪-১৫ বছর বাঁচে। তবে চিড়িয়াখানার ক্ষেত্রে জীবনকাল একটু দীর্ঘায়িত হয়। বন দফতরের খবর, সাদা বাঘিনী রূপার বয়স হয়েছিল ২১ বছর। সে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিল। একটি পায়ে পক্ষঘাতও হয়েছিল। অন্য বাঘিনী, পায়েলের বয়স হয়েছিল ১৭। সে-ও দীর্ঘ অসুস্থতার ভুগছিল। হাঁটাচলা এবং খাওয়াদাওয়াও বন্ধ করে দিয়েছিল। মঙ্গলবার পায়েল মারা যায়। বুধবার মৃত্যু হয় রূপার।
Comments
Post a Comment