১৪ বছরের বালিকার বিয়ে স্বামী গ্রেফতার
প্রসব ১৪ বছরের কাশোরীর, পকসো আইনে ধৃত স্বামী
এক নাবালিকার প্রসবের ঘটনায় তার স্বামীকে গ্ৰেফতার করল পুলিশ। সম্প্রতি এসএসকেএমে কন্যাসন্তানের জন্ম দেয় ১৪ বছরের ওই কিশোরী। জম্মের পরে সেই সন্তানের মৃত্যুও হয়। তংক্ষণাং ভবানীপুর থানাকে বিষয়টি জানিয়েছিলেন এসএসকেএম কর্তৃপক্ষ কলকাতার ওই থানার জিরো এসআইআর-এর ভিত্তিতে জঙ্গিপুর পুলিশ জেলার সাগরদিঘি থানা ওই নাবালিকার স্বামীকে গ্ৰেফতার করে।
ধৃতের বিরুদ্ধে নাবালিকাকে বিয়ে এবং সহবাসের অভিযোগে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। আদালতের নির্দেশে ওই যুবককে জেল হেফাজতে পাঠানো হয়েছে। আর নাবালিকা মায়ের কাছে যেতে রাজি না হওয়ায় তাকে হোমে পাঠানো হয়েছে।
Comments
Post a Comment