জপের মালাতে 108টি দানা থাকে কেন
প্রশ্ন: *জপের মালাতে ১০৮ দানা থাকে কেন?*
উত্তর: জীব মায়ের গর্ভে অবস্থানকালে নিজের পূর্বজন্মের সুখ-দুঃখ, কর্মফল স্মরণ করতে থাকে। ভগবান লাভ না হওয়ায় মানবজীবন ব্যর্থ হয়েছে। এবার যাতে তা না হয় তজ্জন্য সে বার বার প্রতিজ্ঞা করে ও ভগবানের নিকট প্রার্থনা করে। কিন্তু মায়ার সংসারে জন্মগ্রহণ করা মাত্র মহামায়ার মায়াতে সে প্রতিজ্ঞার কথা ভুলে যায়। একজন সুস্থ ব্যক্তি ২৪ ঘন্টায় মোট ২১৬০০ বার শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে ও ছাড়ে। মায়াময় সংসারে এসে প্রতিজ্ঞার কথা ভুলে থাকায় ঐ সংখ্যার দুটি শূন্য উড়ে যায়। তখন বাকি থাকে ২১৬, এইজন্য সে সকালে ১০৮ বার এবং সন্ধ্যায় ১০৮ বার জপ করে নিজ কর্তব্য পালন করে।
এছাড়া এই ব্রহ্মাণ্ড ১২টি খণ্ডে বিভক্ত। প্রতিটি এক একটি রাশিচক্রের প্রতীক। হিন্দুধর্মে ৯টি গ্রহের কথা বলা হয়েছে যেগুলি আমাদের প্রভাবিত করে। ১২টি খণ্ডকে ৯টি গ্রহের দ্বারা যখন গুণ করা হয় তখন তার পরিমাণ হয় ১০৮। অতএব এই ১০৮ সংখ্যা সারা ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করে।
গ্রন্থ: শ্রবণমঙ্গলম
🌹স্বামী বিজ্ঞানানন্দ 🌹
Comments
Post a Comment