lam ding শহরে গনেশ পুজো

  গণেশ চতুর্থী, দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয়েছে গণেশ পুজো।

পিছিয়ে নেই রেল শহর লামডিং। , ১৯৬১ সালে ব্রীক ফিল্ড কলোনীর বালাজী মন্দিরে প্রথম শুরু হয়েছিল গণেশ পুজো।

এরপর লামডিঙের গান্ধী কলোনীর গণেশ মন্দিরে ১৯৬৪ সালে দ্বিতীয় পুজো শুরু করা হয় , বর্তমান প্ৰায় ১৫ টি পুজো হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে।
 ৫ দিন ধরে অনুষ্ঠিত হবে গণেশ পূজা এই উপলক্ষে শহর জুড়ে উৎসবের আমেজ বইছে।

মন্দিরে মন্দিরে ভক্তের ভিড়, প্রতিদিনই রয়েছে প্রসাদের ব্যাবস্থা।

রেল শহর লামডিঙে এক সময়ে তামিল, তেলেগু ভাষাভাষী লোকেরা এই পুজো শুরু করেছিলো যদিও বৰ্তমান বাঙালিরা লামডিঙের বিভিন্ন প্রান্তে গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ পুজোর আয়োজন করতে দেখা যায়। 

ধীরাজ দে, লামডিং।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর